এখনি উঠিবে চাঁদ | Ekhoni Uthibe Chand | Key

দেখা হয়েছে: 1

Bangla Lyrics

এখনি উঠিবে চাঁদ
Ekhoni Uthibe Chand (1944)
তাল: কাহারবা
কথা: প্রণব রায়
সুর: সুবল দাসগুপ্ত
শিল্পী: কুন্দনলাল সায়গল
[এখনি উঠিবে চাঁদ,
আধো আলো আধো ছায়াতে
কাছে এসে প্রিয়,
হাতখানি রাখো হাতে]-২
[এখনি জাগিবে ভীরু চামেলি,
জোছনায় নয়ন মেলি]-২
[ফিরিবে কপোত নীড়ে]-২
প্রিয় পাশে তরুশাখাতে
এখনি উঠিবে চাঁদ
আধো আলো আধো ছায়াতে
কাছে এসে প্রিয়
হাতখানি রাখো হাতে।
[হেরো গোধূলি আকাশে
জ্বলে দুটি তারা পথহারা
গত জনমের যেন ছিনু
মোরা দুটি তারা]-২
[এ মায়া গোধূলি তীরে প্রিয়,
চিরদিন মনে রাখিও]-২
[যত কথা যত গান]-২
ডুবে যাক ভালোবাসাতে
এখনি উঠিবে চাঁদ
আধো আলো আধো ছায়াতে
কাছে এসে প্রিয়
হাতখানি রাখো হাতে
এখনি উঠিবে চাঁদ।

Transliteration in English

ekhni uthibe chad
Ekhoni Uthibe Chand (1944)
tal: kaharba
katha: pranab ray
sur: subal dasgupt
shilpi: kundanlal sayagal

[ekhni uthibe chad,
adho alo adho chayate
kache ese priy,
hatkhani rakho hate]-2

[ekhni jagibe bhiru chameli,
jochnay nayan meli]-2
[phiribe kapot nire]-2
priy pashe tarushakhate
ekhni uthibe chad
adho alo adho chayate
kache ese priy
hatkhani rakho hate।

[hero godhuli akashe
jbale duti tara pathhara
gat janmer jen chinu
mora duti tara]-2
[e maya godhuli tire priy,
chirdin mane rakhio]-2
[jat katha jat gan]-2
dube jak bhalobasate
ekhni uthibe chad
adho alo adho chayate
kache ese priy
hatkhani rakho hate
ekhni uthibe chad।

উৎস ও যাচাই

এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।

সর্বশেষ হালনাগাদ: · সম্পাদকীয় নীতি · ভুল সংশোধনের অনুরোধ

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“এখনি উঠিবে চাঁদ | Ekhoni Uthibe Chand | Key” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
“এখনি উঠিবে চাঁদ | Ekhoni Uthibe Chand | Key” গানটি শুরু হয়:

এখনি উঠিবে চাঁদEkhoni Uthibe Chand (1944)তাল: কাহারবাকথা: প্রণব রায়সুর: সুবল দাসগুপ্তশিল্পী: কুন্দনলাল সায়গল
[এখনি উঠিবে চাঁদ,
আধো আলো আধো ছায়াতে
কাছে এসে প্রিয়,

সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।

“এখনি উঠিবে চাঁদ | Ekhoni Uthibe Chand | Key” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।