বসন্ত বাতাসে সই গো | Bosonto Batase Soi Go | Key
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
বসন্ত বাতাসে সই গো
Bosonto Batase Soi Go
শাহ আব্দুল করিম
বসন্ত বাতাসে সই গো
বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ
আমার বাড়ি আসে
সই গো, বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ির ফুল বাগানে
নানান বর্ণের ফুল
ফুলের গন্ধে মনানন্দে
ভ্রমর হয় আকুল
সই গো, বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ির ফুলের টঙ্গি
বাড়ির পুর্ব-ধারে
সেথায় বসে বাজায় বাঁশি
প্রাণ নিলো তার সুরে
সই গো, বসন্ত বাতাসে
মন নিলো তার বাঁশির তানে
রূপে নিলো আঁখি
তাইতো পাগল আব্দুল করিম
আশায় চেয়ে থাকি
সই গো, বসন্ত বাতাসে
Transliteration in English
basant batase sai go Bosonto Batase Soi Go shah abdul karim basant batase sai go basant batase bandhur barir phuler gandh amar bari ase sai go, basant batase bandhur barir phul bagane nanan barner phul phuler gandhe manannde bhramar hay akul sai go, basant batase bandhur barir phuler tanggi barir purb-dhare sethay base bajay bashi pran nilo tar sure sai go, basant batase man nilo tar bashir tane rupe nilo akhi taito pagal abdul karim ashay cheye thaki sai go, basant batase