আমার মতো প্রাণ কাঁদিলে | Amar Moto Pran Kandile | Key
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
আমার মতো প্রাণ কাঁদিলে বুঝবি গৌর প্রেমের কালে
Amar Moto Pran Kandile Bujhbi Gour Premer Kale
আমার মতো প্রাণ কাঁদিলে
বুঝবি গৌর প্রেমের কালে।
দেখাইয়ে ভাবের শহর
কোথা গৌর লুকাইলে।।
যেদিনে হতে গৌর হেরেছি,
আমাতে কী আমি আছি,
কী যেন কী হয়ে গেছি,
প্রাণ কাঁদে প্রাণ গৌর বলে।।
থাক তোরা থাক জাত কূল লয়ে,
আমি যাই চাঁদ গৌর বলে,
আমার দুঃখ বুঝবিনা রে,
এক মরণে না মরিলে।।
চাঁদমুখেতে মধুর হাসি,
আমি ঐরূপ ভালোবাসি,
লোকে করে দোষাদুষি,
আমি যাই প্রাণ গৌর বলে।।
একা গৌর নয় গৌরাঙ্গ,
নয়ন বাঁকা শ্যাম ত্রিভঙ্গ,
এমনই তার অঙ্গ গন্ধ,
লালন কয় জগত মাতালে।।
Transliteration in English
amar mato pran kadile bujhbi gour premer kale Amar Moto Pran Kandile Bujhbi Gour Premer Kale amar mato pran kadile bujhbi gour premer kale। dekhaiye bhaber shahar kotha gour lukaile।। jedine hate gour herechi, amate ki ami achi, ki jen ki haye gechi, pran kade pran gour bale।। thak tora thak jat kul laye, ami jai chad gour bale, amar duhkh bujhbina re, ek marne na marile।। chadmukhete madhur hasi, ami oirup bhalobasi, loke kare doshadushi, ami jai pran gour bale।। eka gour nay gourangg, nayan baka shjam tribhangg, emanai tar ongg gandh, lalan kay jagat matale।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমার মতো প্রাণ কাঁদিলে | Amar Moto Pran Kandile | Key” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।