আছে ভাবের তালা যেই ঘরে | Ache Bhaber Tala Jei Gore | Key
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
আছে ভাবের তালা যেই ঘরে
Ache Bhaber Tala Jei Gore
সাঁই লালন
আছে ভাবের তালা যেই ঘরে
সেই ঘরে সাঁই বাস করে।।
ভাব দিয়ে খোল ভাবের তালা
দেখবি সে মানুষের খেলা।
ঘুচে যাবে মনের ঘোলা
থাকলে সে রূপ নিহারে।।
ভাবের ঘরে কি মূরতি
ভাবের লন্ঠন ভাবের বাতি।
ভাবের বিভাব হলে এক রতি
অমনি সে রূপ যায় সরে।।
ভাব নইলে ভক্তিতে কি হয়
ভেবে বুঝে দেখ মনুরায়।
যার যে ভাব সে জানতে পায়
লালন কয় বিনয় করে।।
Transliteration in English
ache bhaber tala jei ghare Ache Bhaber Tala Jei Gore sai lalan ache bhaber tala jei ghare sei ghare sai bas kare।। bhab diye khol bhaber tala dekhbi se manusher khela। ghuche jabe maner ghola thakle se rup nihare।। bhaber ghare ki murti bhaber lanthan bhaber bati। bhaber bibhab hale ek rati omni se rup jay sare।। bhab naile bhaktite ki hay bhebe bujhe dekh manuray। jar je bhab se jante pay lalan kay binay kare।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আছে ভাবের তালা যেই ঘরে | Ache Bhaber Tala Jei Gore | Key” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।