দেখিলাম এ সংসার ভোজবাজি প্রকার | Dekhilam E Songsar Bhojbaji Prokar | Key

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

দেখিলাম এ সংসার ভোজবাজি প্রকার

Dekhilam E Songsar Bhojbaji Prokar

দেখিলাম এ সংসার ভোজবাজি প্রকার। 

দেখিতে দেখিতে অমনি কে বা কোথা যায়। 

মিছে এ ঘরবাড়ি মিছে ধন টাকাকড়ি 

মিছে দৌড়াদৌড়ি করি কার মায়ায়।।

কীর্তিকর্মার কীর্তি কে বুঝতে পারে 

সে বা জীবকে কোথায় লয়ে যায় ধরে।

এ কথা আর শুধাব কারে 

নিগুঢ়তত্ত্ব অর্থ কে বলবে আমায়।।

যে করে এই লীলে তারে চিনলাম না 

আমি আমি বলি, আমি কোনজনা।

মরি কি আজব কারখানা 

গুনে পড়ে কিছু ঠাহর নাহি পাই।।

ভয় ঘোঁচে না আমার দিবারজনী 

কার সাথে কোন দেশে যাবে না জানি।

সিরাজ সাঁই কয় বিষম কারগুণই 

পাগল হয় রে লালন যথায় বুঝতে চায়।।

Transliteration in English

dekhilam e sangsar bhojbaji prakar

Dekhilam E Songsar Bhojbaji Prokar

dekhilam e sangsar bhojbaji prakar। 

dekhite dekhite omni ke ba kotha jay। 

miche e gharbari miche dhan takakri 

miche douradouri kari kar mayay।।

kirtikrmar kirti ke bujhte pare 

se ba jibke kothay laye jay dhare।

e katha ar shudhab kare 

nigurhatattb orth ke balbe amay।।

je kare ei lile tare chinlam na 

ami ami bali, ami konajna।

mari ki ajab karkhana 

gune pare kichu thahar nahi pai।।

bhay ghoche na amar dibarajni 

kar sathe kon deshe jabe na jani।

siraj sai kay bisham kargunai 

pagal hay re lalan jathay bujhte chay।।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“দেখিলাম এ সংসার ভোজবাজি প্রকার | Dekhilam E Songsar Bhojbaji Prokar | Key” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।