সেই রাতে রাত ছিল পূর্ণিমা
দেখা হয়েছে: 389
Bangla Lyrics
সেই রাতে রাত ছিল পূর্ণিমা
রঙ ছিল ফাল্গুনি হাওয়াতে
সব ভালো লাগছিল চন্দ্রিমায়
খুব কাছে তোমাকে পাওয়াতে।।
মন খুশি উর্বশী সেই রাতে
সুর ছিল গান ছিল এই প্রাণে
ঐ দুটি হাত ছিল এই হাতে
কি কথা বলছিলে মন জানে
সব ভালো লাগছিল তুমি ছিলে তাই
মন ছিল মনেরই ছায়াতে।।
রাত আসে রাত চলে যায় দূরে
সেই স্মৃতি ভুলতে কি আজ পারি
পুরানো দিন আছে মন জুড়ে
ভালোবাসা হয়েছে ভিখারী
ধূপকাঠি মন জ্বলে একা একা তাই
সেই তুমি নেই তুমি নেই সাথে।।
Transliteration in English
sei rate rat chil purnima rang chil phalguni haoate sab bhalo lagchil chandrimay khub kache tomake paoate।। man khushi urbshi sei rate sur chil gan chil ei prane oi duti hat chil ei hate ki katha balchile man jane sab bhalo lagchil tumi chile tai man chil manerai chayate।। rat ase rat chale jay dure sei smriti bhulte ki aj pari purano din ache man jure bhalobasa hayeche bhikhari dhupkathi man jbale eka eka tai sei tumi nei tumi nei sathe।।