দেখা দিয়ে ওহে রাসুল ছেড়ে যেও না | Dekha Diye Ohe Rasul Chere Jeo Na | Key
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
দেখা দিয়ে ওহে রাসুল ছেড়ে যেও না
Dekha Diye Ohe Rasul Chere Jeo Na
ফকির লালন সাঁই
দেখা দিয়ে ওহে রাসুল ছেড়ে যেও না।
তোমার মতো দয়াল বন্ধু আর পাবো না।।
তুমি হও খোদার দোস্ত
অপারের কান্ডারি সত্য
তোমা বিনে পারের লক্ষ্য আর তো দেখি না।।
আসমানি এক আইন দিয়ে
আমাদেরকে আনলেন রাহে
এখন মোদের ফাঁকি দিয়ে চলে যেও না।।
আমরা সব মদীনাবাসী
ছিলাম যেমন বনবাসী
তোমা হতে জ্ঞান পেয়েছি আছি শান্তনা।।
তোমা বিনে এরূপ শাসন
কে করবে আর ধর্মের কারণ
লালন বলে আরতো এমন বাতি জ্বলবে না।।
Transliteration in English
dekha diye ohe rasul chere jeo na Dekha Diye Ohe Rasul Chere Jeo Na phakir lalan sai dekha diye ohe rasul chere jeo na। tomar mato dayal bandhu ar pabo na।। tumi hao khodar dost oparer kandari satj toma bine parer lakshj ar to dekhi na।। asmani ek ain diye amaderke anlen rahe ekhan moder phaki diye chale jeo na।। amra sab madinabasi chilam jeman banbasi toma hate gyan peyechi achi shantna।। toma bine erup shasan ke karbe ar dharmer karan lalan bale arto eman bati jbalbe na।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“দেখা দিয়ে ওহে রাসুল ছেড়ে যেও না | Dekha Diye Ohe Rasul Chere Jeo Na | Key” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।
