আমার ঘর খানায় কে বিরাজ করে | Amar Ghor Khany Ke Biraj Kore | Key
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
আমার ঘর খানায় কে বিরাজ করে
Amar Ghor Khany Ke Biraj Kore
ফকির লালন সাঁই
আমার ঘর খানায় কে বিরাজ করে।
জনম ভরে এক দিন না আমি দেখলাম তারে।।
নড়ে চড়ে ঈষান কোণে
দেখতে পাইনে দুই নয়নে
হাতের কাছে যার, ভবের হাট বাজার
ধরতে গেলে হাতে পাইনে তারে।।
সবে বলে প্রাণ পাখি
শুনে চুপে চেপে থাকি
জল কি হুতাশুন, মাটি কি পবন
কেউ বলে না একটা নির্ণয় করে।।
আপন ঘরের খবর হয় না
বাঞ্ছা করি পর কে চেনা
লালন বলে পর, পর কি পরমেশ্বর
সে কেমন রূপ আমি কি রূপ রে।।
Transliteration in English
amar ghar khanay ke biraj kare Amar Ghor Khany Ke Biraj Kore phakir lalan sai amar ghar khanay ke biraj kare। janam bhare ek din na ami dekhlam tare।। nare chare ishan kone dekhte paine dui nayne hater kache jar, bhaber hat bajar dharte gele hate paine tare।। sabe bale pran pakhi shune chupe chepe thaki jal ki hutashun, mati ki paban keu bale na ekta nirnay kare।। apan gharer khabar hay na bancha kari par ke chena lalan bale par, par ki parmeshbar se keman rup ami ki rup re।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“আমার ঘর খানায় কে বিরাজ করে | Amar Ghor Khany Ke Biraj Kore | Key” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।