দায়ে ঠেকে বলছোরে মন | Day Theke Bolchore Mon | Key

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

দায়ে ঠেকে বলছোরে মন

Day Theke Bolchore Mon

ফকির লালন সাঁই

দায়ে ঠেকে বলছোরে মন আল্লাহ গণি।

সুখের কালেতে তারে ভোলোরে মণি।।

আগা কেটে হলি মুসলমান

মানুষে আনলিনে ঈমান

মানুষ রূপে মরদুদ শয়তান

ঘরে ঘরে জানি।।

উবহায়জত মুসিবত এলে

দরুদ কালাম পড়ো সকলে

সে সকল উতরায়ে গেলে

গাজীর গান বেড়াও শুনি।।

দুষে বেড়াও জাত ভালো না

আপন জাতের খবর করো না

লালন বলে এমন দিন কানা

আর তো দেখিনি।।

Transliteration in English

daye theke balchore man

Day Theke Bolchore Mon

phakir lalan sai

daye theke balchore man allah gani।

sukher kalete tare bholore mani।।

aga kete hali musalman

manushe anline iman

manush rupe mardud shaytan

ghare ghare jani।।

ubhayajat musibat ele

darud kalam paro sakle

se sakal utraye gele

gajir gan berao shuni।।

dushe berao jat bhalo na

apan jater khabar karo na

lalan bale eman din kana

ar to dekhini।।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“দায়ে ঠেকে বলছোরে মন | Day Theke Bolchore Mon | Key” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।