চলে যায় যদি কেউ | Chole Jay Jodi Keu | Key
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
চলে যায় যদি কেউ
Chole Jay Jodi Keu
তাল: দাদরা
ছায়াছবি: ভাঙ্গা গড়া (১৯৮১)
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার
সুরকার: সুবল দাস
শিল্পী: সৈয়দ আব্দুল হাদী
[চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে
কাঁদিস কেন মন;
ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ]-২
চলে যায় যদি কেউ
[হাসির পরে কান্না আছে,
দুঃখের পরে সুখ]-২
আঁধার রাতের শেষে যেমন
দেখিস আলোর মুখ।
জন্ম নিলেই সবার তরে আছেরে মরণ
ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ।
চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে
কাঁদিস কেন মন;
ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ
চলে যায় যদি কেউ
[দু’দিনেরই দুনিয়াতে সবাই মুসাফির]-২
এ সংসারের মোহ মায়ায়,হই কেন অধীর?
যায় না মোছা কখনো যে ভাগ্যেরই লিখন
ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ
চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে
কাঁদিস কেন মন;
ভাঙ্গা গড়া এই জীবনে আছে সর্বক্ষণ
চলে যায় যদি কেউ
Transliteration in English
chale jay jadi keu Chole Jay Jodi Keu tal: dadra chayachbi: bhangga gara (1981) gitikar: gaji majharul anoar surkar: subal das shilpi: soiyad abdul hadi [chale jay jadi keu badhan chire kadis ken man; bhangga gara ei jibne ache sarbakshan]-2 chale jay jadi keu [hasir pare kanna ache, duhkher pare sukh]-2 adhar rater sheshe jeman dekhis alor mukh। janm nilei sabar tare achere maran bhangga gara ei jibne ache sarbakshan। chale jay jadi keu badhan chire kadis ken man; bhangga gara ei jibne ache sarbakshan chale jay jadi keu [du’dinerai duniyate sabai musaphir]-2 e sangsarer moh mayay,hai ken odhir? jay na mocha kakhno je bhagjerai likhan bhangga gara ei jibne ache sarbakshan chale jay jadi keu badhan chire kadis ken man; bhangga gara ei jibne ache sarbakshan chale jay jadi keu
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“চলে যায় যদি কেউ | Chole Jay Jodi Keu | Key” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।