নিরিখ বান্ধরে দুই নয়নে | Nirikh Bandhore Dui Noyone | Key

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

শিরোনাম- নিরিখ বান্ধরে দুই নয়নে
কথা: কালু শাহ ফকির
সুর: ওস্তাদ মোমতাজ আলী খান
নিরিখ বান্ধরে দুই নয়নে,
ভুইলো না মন তারে
ঐ নাম ভুল করিলে, যাবিরে মারা
পরবিরে বিষম ফ্যারে
ভুইলো না মন তারে।।
আগে আপনকে চেন
পরে গুরুকে মান
দেহ পাশ করে আন
সে যে সই মহরের নকল গুরু
দেবেন তোমায় দয়া করে ।।
প্রেমের গাছে একটি ফল
রসে করে টলমল
কত ভ্রোমর হয় পাগল
সে ফল গুরু এনে শিষ্যকে দিলে
অমর হয় সে সংসারে ।।
প্রেমের হাটে গেলা না
প্রেমের সদাই কিনলানা
প্রেমের বাজার করলানা
ফকির কালুশাহ তাই কয়
জয়নাল বলি যে তোমায়
এই প্রেম সামান্যেতে নয়
এই প্রেমের লাগিয়ারে মানুষ
জঙ্গলেতে বাস করে ।।

Transliteration in English

shironam- nirikh bandhre dui nayne

katha: kalu shah phakir
sur: ostad momtaj ali khan

nirikh bandhre dui nayne,
bhuilo na man tare
oi nam bhul karile, jabire mara
parbire bisham phjare
bhuilo na man tare।।

age apanke chen
pare guruke man
deh pash kare an
se je sai mahrer nakal guru
deben tomay daya kare ।।

premer gache ekti phal
rase kare talamal
kat bhromar hay pagal
se phal guru ene shishjke dile
omar hay se sangsare ।।

premer hate gela na
premer sadai kinlana
premer bajar karlana
phakir kalushah tai kay
jaynal bali je tomay
ei prem samanjete nay
ei premer lagiyare manush
jangglete bas kare ।।

—

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“নিরিখ বান্ধরে দুই নয়নে | Nirikh Bandhore Dui Noyone | Key” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।