কুসুম দোলায় দোলে শ্যাম রাই | Kusum Dolay Dole Shyam Rai | Key

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

কুসুম দোলায় দোলে শ্যাম রাই
Kusum Dolay Dole Shyam Rai
ছায়াছবি: পরিণীতা
কথা: প্রণব রায়
সুর: হেমন্ত মুখোপাধ্যায়
শিল্পী: প্রতিমা বন্দ্যোপাধ্যায়
[কুসুম দোলায় দোলে শ্যাম-রাই,
তমাল শাখে দোলা ঝোলে ঝুলনে]-২
[শ্যামেরই পাশে শ্রীমতী হাসে]-২
যুগল শশী যেন বৃন্দাবনে
কুসুম দোলায় দোলে শ্যাম-রাই
তমাল শাখে দোলা ঝোলে ঝুলনে।
[দোলে কৃষ্ণ-মেঘে রাই সৌদামিনী,
হিন্দোলে দেয় দোল ব্রজগোপিনী]-২
[বাজায় নূপুর নাচে ময়ূরী ময়ূর]-২
যমুনা উজান বয় ভরা শাওনে।
কুসুম দোলায় দোলে শ্যাম-রাই
তমাল শাখে দোলা ঝোলে ঝুলনে।
[দোলে কুঞ্জবনে দুঁহু রঙ্গে বিভোর,
মন জানে কেবা চাঁদ কেবা চকোর]-২
[ঐ রূপ মাধুরী আঁখি করেছে চুরি]-২
শ্রীমতী-শ্যাম দোলে আমারই মনে।
কুসুম দোলায় দোলে শ্যাম-রাই
তমাল শাখে দোলা ঝোলে ঝুলনে।
শ্যামেরই পাশে শ্রীমতী হাসে
যুগল শশী যেন বৃন্দাবনে
কুসুম দোলায় দোলে শ্যাম-রাই
তমাল শাখে দোলা ঝোলে ঝুলনে।

Transliteration in English

kusum dolay dole shjam rai
Kusum Dolay Dole Shyam Rai
chayachbi: parinita
katha: pranab ray
sur: hemant mukhopadhjay
shilpi: pratima bandjopadhjay

[kusum dolay dole shjam-rai,
tamal shakhe dola jhole jhulne]-2
[shjamerai pashe shrimti hase]-2
jugal shashi jen brindabne
kusum dolay dole shjam-rai
tamal shakhe dola jhole jhulne।

[dole krishn-meghe rai soudamini,
hindole dey dol brajgopini]-2
[bajay nupur nache mayuri mayur]-2
jamuna ujan bay bhara shaone।
kusum dolay dole shjam-rai
tamal shakhe dola jhole jhulne।

[dole kunjabne duhu rangge bibhor,
man jane keba chad keba chakor]-2
[oi rup madhuri akhi kareche churi]-2
shrimti-shjam dole amarai mane।
kusum dolay dole shjam-rai
tamal shakhe dola jhole jhulne।
shjamerai pashe shrimti hase
jugal shashi jen brindabne
kusum dolay dole shjam-rai
tamal shakhe dola jhole jhulne।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“কুসুম দোলায় দোলে শ্যাম রাই | Kusum Dolay Dole Shyam Rai | Key” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।