তোমার আমার কবে কখন দেখা হয়েছিল | Tomar Amar Kobe Kakhon Dekha Hoyechhilo | Key

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

তোমার আমার কবে কখন দেখা হয়েছিল
Tomar Amar Kobe Kakhon Dekha Hoyechhilo
কথা: শফিউদ্দিন সিকদার
সুর: মোঃ ইসহাক
শিল্পী: আহমেদ ইমতিয়াজ বুলবুল, সামিনা চৌধুরী
[তোমার আমার কবে কখন দেখা হয়েছিলো,
কে প্রথম কথা বলেছিলাম,মনে নেই
ও দেখা হলো কথা হলো
কে প্রথম মন দিয়েছিলাম,মনে নেই হুঁ হুঁ]-২
তোমার আমার কবে কখন দেখা হয়েছিলো,
কে প্রথম কথা বলেছিলাম
মনে নেই,মনে নেই।
[রঙধনু রঙ বিকেল ছিলো
কৃষ্ণচূড়ায় আগুন,
বিভোর ছিল লগ্ন সেদিন
মনে ছিল ফাগুন]-২
[মৌন ছিল ক্ষণটি সেদিন,
নিরব ভাষাতে]-২
ও দেখা হলো কথা হলো
কে প্রথম মন দিয়েছিলাম,
মনে নেই ও ও ও ও
তোমার আমার কবে কখন
দেখা হয়েছিলো,
কে প্রথম কথা বলেছিলাম
মনে নেই,মনে নেই।
[(হুম) মহুয়া মাতাল বাতাস ছিলো
শাল পিয়ালের বনে,
আবেশ ছিল সিক্ত হবার-
ভীরু ভীরু মনে]-২
[আমি ভালোবেসেছিলাম-
প্রথম দেখাতেই]-২
ও দেখা হলো কথা হলো
কে প্রথম মন দিয়েছিলাম
মনে নেই,মনে নেই।

Transliteration in English

tomar amar kabe kakhan dekha hayechil
Tomar Amar Kobe Kakhon Dekha Hoyechhilo
katha: shaphiuddin sikdar
sur: moh ishak
shilpi: ahmed imtiyaj bulbul, samina choudhuri

[tomar amar kabe kakhan dekha hayechilo,
ke pratham katha balechilam,mane nei
o dekha halo katha halo
ke pratham man diyechilam,mane nei hu hu]-2
tomar amar kabe kakhan dekha hayechilo,
ke pratham katha balechilam
mane nei,mane nei।

[rangadhnu rang bikel chilo
krishnchuray agun,
bibhor chil lagn sedin
mane chil phagun]-2
[moun chil kshanti sedin,
nirab bhashate]-2
o dekha halo katha halo
ke pratham man diyechilam,
mane nei o o o o
tomar amar kabe kakhan
dekha hayechilo,
ke pratham katha balechilam
mane nei,mane nei।

[(hum) mahuya matal batas chilo
shal piyaler bane,
abesh chil sikt habar-
bhiru bhiru mane]-2
[ami bhalobesechilam-
pratham dekhatei]-2
o dekha halo katha halo
ke pratham man diyechilam
mane nei,mane nei।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“তোমার আমার কবে কখন দেখা হয়েছিল | Tomar Amar Kobe Kakhon Dekha Hoyechhilo | Key” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।