যদি ডাকার মত পারিতাম ডাকতে | Jodi Dakar Moto Paritam Dakte | Key

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

যদি ডাকার মত পারিতাম ডাকতে
Jodi Dakar Moto Paritam Dakte
কথা,সুর-হরিনাথ মজুমদার
শিল্পী-পান্নালাল ভট্টাচার্য্য
যদি ডাকার মত পারিতাম ডাকতে
তবে কি মা এমন করে,
[তুমি লুকিয়ে থাকতে পারতে?]-২
যদি ডাকার মত পারিতাম ডাকতে
আমি নাম জানিনে ডাক জানিনে
আবার জানিনে মা কোন কথা বলতে।
তোমায় ডেকে দেখা পাইনে তাইতে
[আমার জনম গেল কাঁদতে]-২
যদি ডাকার মত পারিতাম ডাকতে
দুঃখ পেলে মা তোমায় ডাকি
আবার সুখ পেলে চুপ করে থাকি ডাকতে।
তুমি মনে বসে মন দেখো মা
[আমায় দেখা দাও না তাইতে]-২
যদি ডাকার মত পারিতাম ডাকতে
ডাকার মতো ডাকা শেখাও
না হয় দয়া করে দেখা দাও আমাকে।
আমি তোমার খাই মা তোমার পরি
[কেবল ভুলে যাই নাম করতে]-২
যদি ডাকার মতো পারিতাম ডাকতে
কাঙাল যদি ছেলের মতো,
তোমার ছেলে হতো তবে পারতে জানতে
কাঙাল জোর করে কোল কেড়ে নিত
[নাহি সরত বললে সরতে]-২
যদি ডাকার মতো পারিতাম ডাকতে
তবে কি মা এমন করে
তুমি লুকিয়ে থাকতে পারতে ?
যদি ডাকার মত পারিতাম ডাকতে

Transliteration in English

jadi dakar mat paritam dakte
Jodi Dakar Moto Paritam Dakte
katha,sur-harinath majumdar
shilpi-pannalal bhattacharjj

jadi dakar mat paritam dakte
tabe ki ma eman kare,
[tumi lukiye thakte parte?]-2
jadi dakar mat paritam dakte

ami nam janine dak janine
abar janine ma kon katha balte।
tomay deke dekha paine taite
[amar janam gel kadte]-2
jadi dakar mat paritam dakte

duhkh pele ma tomay daki
abar sukh pele chup kare thaki dakte।
tumi mane base man dekho ma
[amay dekha dao na taite]-2
jadi dakar mat paritam dakte

dakar mato daka shekhao
na hay daya kare dekha dao amake।
ami tomar khai ma tomar pari
[kebal bhule jai nam karte]-2
jadi dakar mato paritam dakte

kangal jadi cheler mato,
tomar chele hato tabe parte jante
kangal jor kare kol kere nit
[nahi sarat balle sarte]-2
jadi dakar mato paritam dakte
tabe ki ma eman kare
tumi lukiye thakte parte ?
jadi dakar mat paritam dakte

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“যদি ডাকার মত পারিতাম ডাকতে | Jodi Dakar Moto Paritam Dakte | Key” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।