এই যে আকাশ আর এই যে মাটি
দেখা হয়েছে: 805
Bangla Lyrics
এই যে আকাশ আর এই যে মাটি
সবি যে তোমার দেওয়া দান
তোমারই খেয়ালে গড়া মানুষ যে তার
গায়গো তোমারি জয়গান
প্রণাম তোমায় হে তারেকেশ্বর
তোমার আসন জানি সবার উপর
বিপদে আপদে তাই দলে দলে
তোমার চরণ ছুঁতে মানুষ চলে
তোমার স্মরণ নিলে দুখীর দুখ
হাসিমুখে জানি তুমি করে দাও ত্রাণ
প্রণাম তোমায় হে তারেকেশ্বর
তোমার আসন জানি সবার উপর
শপথের জল নিয়ে চলেছি যে তাই,
তোমার মাথায়টাতে ছড়া’তে যে চাই(২)
আসুক যতই কেন প্রলয় বাঁধা
মেটাও মনের আশা ওগো ভগবান
প্রণাম তোমায় হে তারেকেশ্বর
তোমার আসন জানি সবার উপর
তুমি শেখালেনা পিতা স্বর্গ
পিতার কারনে নিয়ে চলি অর্ঘ্য
পরম পিতার কাছে এ’তো নিবেদন
বিফল করোনা ওগো করুনা নিদান
প্রণাম তোমায় হে তারেকশ্বর
তোমার আসন জানি সবার উপর
বাঁচিয়েছ কত তুমি অকাল মরণ,
আমার মানত শুধু একটি জীবন(২)
কত পাপী কত তাপী হল উদ্ধার
বাঁচাও একটি ভালো মানুষের প্রাণ
এই যে আকাশ আর এই যে মাটি
সবি যে তোমার দেওয়া দান
তোমারই খেয়ালে গড়া মানুষ যে তার
গায়গো তোমারি জয়গান
প্রণাম তোমায় হে তারেকশ্বর,
তোমার আসন জানি সবার উপর(২)
প্রণাম তোমায় হে তারেকশ্বর
তোমার আমার হে তারেকশ্বর
প্রণাম তোমায় হে তারেকশ্বর(২)
Transliteration in English
ei je akash ar ei je mati sabi je tomar deoa dan tomarai kheyale gara manush je tar gaygo tomari jaygan pranam tomay he tarekeshbar tomar asan jani sabar upar bipde apde tai dale dale tomar charan chute manush chale tomar smaran nile dukhir dukh hasimukhe jani tumi kare dao tran pranam tomay he tarekeshbar tomar asan jani sabar upar shapther jal niye chalechi je tai, tomar mathaytate chara’te je chai(2) asuk jatai ken pralay badha metao maner asha ogo bhagban pranam tomay he tarekeshbar tomar asan jani sabar upar tumi shekhalena pita sbarg pitar karne niye chali orghj param pitar kache e’to nibedan biphal karona ogo karuna nidan pranam tomay he tarekashbar tomar asan jani sabar upar bachiyech kat tumi okal maran, amar manat shudhu ekti jiban(2) kat papi kat tapi hal uddhar bachao ekti bhalo manusher pran ei je akash ar ei je mati sabi je tomar deoa dan tomarai kheyale gara manush je tar gaygo tomari jaygan pranam tomay he tarekashbar, tomar asan jani sabar upar(2) pranam tomay he tarekashbar tomar amar he tarekashbar pranam tomay he tarekashbar(2)