কোথায় তুই খুঁজিস্ ভগবান | Kothay Tui Khujis Vogoban | Song
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
কোথায় তুই খুঁজিস্ ভগবান
Kothay Tui Khujis Vogoban
নজরুল-গীতি
ভজন/পাহাড়ী-কার্ফা
কন্ঠ-অনুপ জলোটা
কোথায় তুই খুঁজিস্ ভগবান
সে যে রে তোরই মাঝে রয়
চেয়ে দেখ সে তোরই মাঝে রয়।
সাজিয়া যোগী ও দরবেশ
খুঁজিস্ যারে পাহাড় জঙ্গলময়
চেয়ে দেখ সে তোরই মাঝে রয়
কোথায় তুই খুঁজিস্ ভগবান
সে যে রে তোরই মাঝে রয়
চেয়ে দেখ সে তোরই মাঝে রয়।
আঁখি খোল্ ইচ্ছা-অন্ধের দল,
নিজেরে দেখরে আয়নাতে।।
দেখিবি তোরই এই দেহে
নিরাকার তাঁহার পরিচয়।
চেয়ে দেখ সে তোরই মাঝে রয়
দেখিবি তোরই এই দেহে
নিরাকার তাঁহার পরিচয়
চেয়ে দেখ সে তোরই মাঝে রয়।
কোথায় তুই খুঁজিস্ ভগবান
সে যে রে তোরই মাঝে রয়
চেয়ে দেখ সে তোরই মাঝে রয়।
ভাবিস্ তুই ক্ষুদ্র কলেবর,
ইহাতে অসীম নীলাম্বর।।
এই দেহের আধারে গোপন
রহে যে বিশ্ব-চরাচর।
প্রাণে তোর প্রাণের ঠাকুর
বেহেস্তে স্বর্গে কোথাও নয়
চেয়ে দেখ সে তোরই মাঝে রয়।
প্রাণে তোর প্রাণের ঠাকুর
বেহেস্তে স্বর্গে কোথাও নয়
চেয়ে দেখ সে তোরই মাঝে রয়।
কোথায় তুই খুঁজিস্ ভগবান
সে যে রে তোরই মাঝে রয়
চেয়ে দেখ সে তোরই মাঝে রয়।
এই তোর মন্দির-মসজিদ
এই তোর কাশী-বৃন্দাবন।
আপনার পানে ফিরে চল
কোথা তুই তীর্থে যাবি মন!
এই তোর মক্কা-মদিনা
জগ্ননাথ-ক্ষেত্র এই হৃদয়।
চেয়ে দেখ সে তোরই মাঝে রয়।
এই তোর মক্কা-মদিনা
জগ্ননাথ-ক্ষেত্র এই হৃদয়।
চেয়ে দেখ সে তোরই মাঝে রয়।
কোথায় তুই খুঁজিস্ ভগবান
সে যে রে তোরই মাঝে রয়
চেয়ে দেখ সে তোরই মাঝে রয়।
সাজিয়া যোগী ও দরবেশ
খুঁজিস্ যারে পাহাড় জঙ্গলময়
চেয়ে দেখ সে তোরই মাঝে রয়
কোথায় তুই খুঁজিস্ ভগবান
সে যে রে তোরই মাঝে রয়
চেয়ে দেখ সে তোরই মাঝে রয়।
Transliteration in English
kothay tui khujis bhagban Kothay Tui Khujis Vogoban najrul-giti bhajan/pahari-karpha kanth-onup jalota kothay tui khujis bhagban se je re torai majhe ray cheye dekh se torai majhe ray। sajiya jogi o darbesh khujis jare pahar janggalamay cheye dekh se torai majhe ray kothay tui khujis bhagban se je re torai majhe ray cheye dekh se torai majhe ray। akhi khol ichcha-ondher dal, nijere dekhre aynate।। dekhibi torai ei dehe nirakar tahar parichay। cheye dekh se torai majhe ray dekhibi torai ei dehe nirakar tahar parichay cheye dekh se torai majhe ray। kothay tui khujis bhagban se je re torai majhe ray cheye dekh se torai majhe ray। bhabis tui kshudr kalebar, ihate osim nilambar।। ei deher adhare gopan rahe je bishb-charachar। prane tor praner thakur beheste sbarge kothao nay cheye dekh se torai majhe ray। prane tor praner thakur beheste sbarge kothao nay cheye dekh se torai majhe ray। kothay tui khujis bhagban se je re torai majhe ray cheye dekh se torai majhe ray। ei tor mandir-masjid ei tor kashi-brindaban। apnar pane phire chal kotha tui tirthe jabi man! ei tor makka-madina jagnnath-kshetr ei hriday। cheye dekh se torai majhe ray। ei tor makka-madina jagnnath-kshetr ei hriday। cheye dekh se torai majhe ray। kothay tui khujis bhagban se je re torai majhe ray cheye dekh se torai majhe ray। sajiya jogi o darbesh khujis jare pahar janggalamay cheye dekh se torai majhe ray kothay tui khujis bhagban se je re torai majhe ray cheye dekh se torai majhe ray।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“কোথায় তুই খুঁজিস্ ভগবান | Kothay Tui Khujis Vogoban | Song” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।