একি মঞ্চে কত অভিনয় | Eki Monche Koto Ovinoy | Song

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

একি মঞ্চে কত অভিনয়
Eki Monche Koto Ovinoy
কথা-অরবিন্দ সমাজপতি
শিল্পী-সুকন্ঠ অধিকারী
একি মঞ্চে কত অভিনয়
কেউ হাসে কেউ কাঁদে রে,
কেউ চলে যায় বাঁধন ছিঁড়ে
কেউবা আবার নতুন ঘর বাঁধে রে।।
একি মঞ্চে কত অভিনয়।
দয়াল তোমার কেমন খেলা
বোঝা বড় দায়,
কারো কপালে সিঁদুর ওঠে
কারো মুছে যায়।।
তোমার মনে কি অভিলাষ
বুঝতে আমার নাই অবকাশ।
তুমি কাউকে হাসাও,
কাউকে কাঁদাও
কিসের অপরাধে রে
একি মঞ্চে কত অভিনয়।
ভাঙা গড়া আসা যাওয়া
এই পৃথিবীর নীতি রে,
রঙ্গমঞ্চের পুতুল সবাই
তার ঈশারায় নাচি রে।।
শ্বশুর বাড়ি সকলে যায়
কেউবা বাঁশের দোলায়,
পালকি চড়ে যায় বা কেহ
শেষের বিদায় বেলায়।।
দয়াল ঘর বাঁধার এই মায়ার খেলা
শেষ হয়ে যায় সবার বেলায়
ওগো সকল ছেড়ে আমায় কবে
চলে যেতে হবে রে।
একি মঞ্চে কত অভিনয়
কেউ হাসে কেউ কাঁদে রে,
কেউ চলে যায় বাঁধন ছিঁড়ে
কেউবা আবার নতুন ঘর বাঁধে রে
একি মঞ্চে কত অভিনয়।

Transliteration in English

eki manche kat obhinay
Eki Monche Koto Ovinoy
katha-orbind samajapti
shilpi-sukanth odhikari

eki manche kat obhinay
keu hase keu kade re,
keu chale jay badhan chire
keuba abar natun ghar badhe re।।
eki manche kat obhinay।

dayal tomar keman khela
bojha bar day,
karo kapale sidur othe
karo muche jay।।
tomar mane ki obhilash
bujhte amar nai obkash।
tumi kauke hasao,
kauke kadao
kiser opradhe re
eki manche kat obhinay।

bhanga gara asa jaoa
ei prithibir niti re,
ranggamncher putul sabai
tar isharay nachi re।।
shbashur bari sakle jay
keuba basher dolay,
palki chare jay ba keh
shesher biday belay।।
dayal ghar badhar ei mayar khela
shesh haye jay sabar belay
ogo sakal chere amay kabe
chale jete habe re।
eki manche kat obhinay
keu hase keu kade re,
keu chale jay badhan chire
keuba abar natun ghar badhe re
eki manche kat obhinay।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“একি মঞ্চে কত অভিনয় | Eki Monche Koto Ovinoy | Song” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।