হুজুরের নামাজের আইন এমনি ধারা | Hujurer Namajer Ain Emni Dhara | Key

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

হুজুরের নামাজের আইন এমনি ধারা
Hujurer Namajer Ain Emni Dhara
ফকির লালন সাঁই
ইবলিসের সেজদার ঠাঁই
ছেড়ে চাই সেজদা করা ।
হুজুরের নামাজের আইন
এমনি ধারা ।।
সেজদা করছে সে তো
স্বর্গ-মর্ত্য-মাতাল জোড়া
কোনখানে সে বাদ রেখেছে
দেখ না তোরা ।।
জায়গার মাহাত্ম্য বুঝে
সেজদা দিতে পারে যারা
আগমে কয় তাদের হবে
নামাজ সারা ।।
কিসে হয় আসল নামাজ
কর সেই কাজ ভাই সকলেরা
লালন বলে আখের যাতে
যায় না মারা ।।

Transliteration in English

hujurer namajer ain emni dhara
Hujurer Namajer Ain Emni Dhara
phakir lalan sai

ibliser sejdar thai
chere chai sejda kara ।
hujurer namajer ain
emni dhara ।।

sejda karche se to
sbarg-martj-matal jora
konkhane se bad rekheche
dekh na tora ।।

jaygar mahatmj bujhe
sejda dite pare jara
agme kay tader habe
namaj sara ।।

kise hay asal namaj
kar sei kaj bhai saklera
lalan bale akher jate
jay na mara ।।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“হুজুরের নামাজের আইন এমনি ধারা | Hujurer Namajer Ain Emni Dhara | Key” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।