দেখবি যদি সোনার মানুষ দেখে যারে মন পাগলা | Dekhbi Jodi Sonar Manush Dekhe Jare Mon Pagla | Key

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

দেখবি যদি সোনার মানুষ দেখে যারে মন পাগলা
Dekhbi Jodi Sonar Manush Dekhe Jare Mon Pagla
ফকির লালন সাঁই
দেখবি যদি সোনার মানুষ
দেখে যারে মন পাগলা ।
অষ্টাঙ্গ গোলাপী বর্ণ
পূর্ণ কায়া ষোলকলা ।।
ময়ূরীর কেশ ফিঙ্গেরি নাক
দেখবি যদি তাকিয়ে দেখ
ঐ রূপ দেখে চুপ মেরে থাক
বংশহীন তাঁর হংস গলা ।।
উরু দুটি তাঁর দেখতে গোল
সিংহ মাজা দেখি কেবল
তাহাতে রয়েছে যুগল
অনাদি কালা ।।
বক্ষস্থলে চাঁদের ছটা
নাভি মূলে ঘোরে ল্যাটা
দুটি বাহু বেলন কাটা
দুটি হস্ত জবা ফুলা ।।
যে দেখে সে মহা যোগী
সে হয় না অন্যভোগী
লালন কয় সেই তো ত্যাগী
হয়েছে তাঁর পূর্ণ কলা ।।

Transliteration in English

dekhbi jadi sonar manush dekhe jare man pagla
Dekhbi Jodi Sonar Manush Dekhe Jare Mon Pagla
phakir lalan sai

dekhbi jadi sonar manush
dekhe jare man pagla ।
oshtangg golapi barn
purn kaya sholakla ।।

mayurir kesh phinggeri nak
 dekhbi jadi takiye dekh
oi rup dekhe chup mere thak
 bangshhin tar hangs gala ।।

uru duti tar dekhte gol
 singh maja dekhi kebal
tahate rayeche jugal
onadi kala ।।

bakshasthle chader chata
nabhi mule ghore ljata
duti bahu belan kata
 duti hast jaba phula ।।

je dekhe se maha jogi
se hay na onjbhogi
lalan kay sei to tjagi
hayeche tar purn kala ।।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“দেখবি যদি সোনার মানুষ দেখে যারে মন পাগলা | Dekhbi Jodi Sonar Manush Dekhe Jare Mon Pagla | Key” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।