কোন অপরাধে বলো | Kon Oporadhe Bolo | Song
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
কোন অপরাধে বলো
Kon Oporadhe Bolo
ছবি-অন্তরতম
শিল্পী-অলকা ইয়াগনিক
কোন অপরাধে বলো,
শ্রীমতীকে ছেড়ে গেলে শ্যাম।।
আঁধার নামিলো ব্রজে
শূন্য হইলো ব্রজধাম।
কোন অপরাধে বলো,
শ্রীমতীকে ছেড়ে গেলে শ্যাম।।
রাধা হইলো কৃষ্ণ ছাড়া
বহিছে নয়নে ধারা
ফণী যেন হলো মণিহারা।।
বলো বিধি কেন হলে বাম
কোন অপরাধে বলো
শ্রীমতীকে ছেড়ে গেলে শ্যাম।
হায়রে নিঠুর কালা
তোমার বিরহ জ্বালা
করেছি যে গলারই মালা।।
মুখে শুধু আছে কৃষ্ণ নাম
কোন অপরাধে বলো
শ্রীমতীকে ছেড়ে গেলে শ্যাম।
আঁধার নামিলো ব্রজে
শূন্য হইলো ব্রজধাম।
কোন অপরাধে বলো,
শ্রীমতীকে ছেড়ে গেলে শ্যাম।।
Transliteration in English
kon opradhe balo Kon Oporadhe Bolo chabi-ontaratam shilpi-olka iyagnik kon opradhe balo, shrimtike chere gele shjam।। adhar namilo braje shunj hailo brajdham। kon opradhe balo, shrimtike chere gele shjam।। radha hailo krishn chara bahiche nayne dhara phani jen halo manihara।। balo bidhi ken hale bam kon opradhe balo shrimtike chere gele shjam। hayre nithur kala tomar birah jbala karechi je galarai mala।। mukhe shudhu ache krishn nam kon opradhe balo shrimtike chere gele shjam। adhar namilo braje shunj hailo brajdham। kon opradhe balo, shrimtike chere gele shjam।।