দিন যায় কথা থাকে

দেখা হয়েছে: 789

শিল্পী: সুবীর নন্দীঅ্যালবাম: দিন যায় কথা থাকেবছর: 1979বিভাগ: ছায়াছবি

Bangla Lyrics

দিন যায় কথা থাকে
সে যে কথা দিয়ে রাখলো না
চলে যাবার আগে ভাবলো না
সেকথা লেখা আছে বুকে।

সে কথা নয়নে আগুন-আল্পনা আঁকে
স্মৃতির পাপিয়া “চোখ গেলো” বলে ডাকে
সে জ্বালা-যন্ত্রণা কাউকে বোলবো না,
বলবো আছি কী যে সুখে।।

মনপাখি তুই থাকরে খাঁচায় বন্দী,
আমি তো করেছি দুঃখের সঙ্গে সন্ধি।
কি আছে পাওনা, তার কাছে দেনা
যাক সে হিসাব চুকে।।

Transliteration in English

din jay katha thake
se je katha diye rakhlo na
chale jabar age bhablo na
sektha lekha ache buke।
se katha nayne agun-alpna ake
smritir papiya “chokh gelo” bale dake
se jbala-jantrna kauke bolbo na,
balbo achi ki je sukhe।।
manpakhi tui thakre khachay bandi,
ami to karechi duhkher sangge sandhi।
ki ache paona, tar kache dena
jak se hisab chuke।।