তুমি যেমনই নূপুর – Tumi Jemoni Noopur
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
তুমি যেমনই নূপুর
Tumi Jemoni Noopur
ছায়াছবি: মন্দিরা
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর ও সঙ্গীত: বাপ্পী লাহিড়ী
কণ্ঠ: বাপ্পী লাহিড়ী
তুমি যেমনই নূপুর হও,
বাঁশি ডাকলে তোমায় বাজতেই হবে
ও মনে রেখো
হও যত না দূরেরই মেঘ,
মাটি ডাকলে তোমায় ঝরতেই হবে
ও জেনে রেখো
তুমি যেমনই নূপুর হও,
বাঁশি ডাকলে তোমায় বাজতেই হবে
ও মনে রেখো ও ও ও
[তুমি মাটির ঘরেই থেকে যদি মাটির প্রদীপ হও
বা ময়ূরমহল জুড়ে যদি ঝাড়বাতি হয়ে রও]-২
তবু ছড়াতে গেলে আলো,
কোনো আগুনে তোমায় পুড়তেই হবে
ও মনে রেখো
তুমি যেমনই নূপুর হও,
বাঁশি ডাকলে তোমায় বাজতেই হবে
ও মনে রেখো
হও যত না দূরেরই মেঘ
মাটি ডাকলে তোমায় ঝরতেই হবে
ও জেনে রেখো ও ও
[যত সহজ সরলভাবে তুমি যত সাধারণই হও
বা অপরূপ রূপে তুমি যদি প্রতিমা হয়েই রও (ও)]-২
তবু ভালো যে বাসতে গেলে
কোনো ব্যথায় তোমায় কাঁদতেই হবে
ও মনে রেখো
তুমি যেমনই নূপুর হও,
বাঁশি ডাকলে তোমায় বাজতেই হবে
ও মনে রেখো
হও যত না দূরেরই মেঘ,
মাটি ডাকলে তোমায় ঝরতেই হবে
ও জেনে রেখো ও ও
Transliteration in English
tumi jemanai nupur Tumi Jemoni Noopur chayachbi: mandira katha: pulak bandjopadhjay sur o sanggit: bappi lahiri kanth: bappi lahiri tumi jemanai nupur hao, bashi dakle tomay bajtei habe o mane rekho hao jat na durerai megh, mati dakle tomay jhartei habe o jene rekho tumi jemanai nupur hao, bashi dakle tomay bajtei habe o mane rekho o o o [tumi matir gharei theke jadi matir pradip hao ba mayuramahal jure jadi jharbati haye rao]-2 tabu charate gele alo, kono agune tomay purtei habe o mane rekho tumi jemanai nupur hao, bashi dakle tomay bajtei habe o mane rekho hao jat na durerai megh mati dakle tomay jhartei habe o jene rekho o o [jat sahaj saralbhabe tumi jat sadharanai hao ba oprup rupe tumi jadi pratima hayei rao (o)]-2 tabu bhalo je baste gele kono bjathay tomay kadtei habe o mane rekho tumi jemanai nupur hao, bashi dakle tomay bajtei habe o mane rekho hao jat na durerai megh, mati dakle tomay jhartei habe o jene rekho o o