আমার নিতাই চাঁদের দরবারে (গৌর চাঁদের বাজারে) – Amar nitai chander darbare (Gour Chander bajare)
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
আমার নিতাই চাঁদের দরবারে (গৌর চাঁদের বাজারে)
Amar nitai chander darbare (Gour Chander bajare)
গীতিকার: ভবা পাগলা
Amar nitai chander darbare (Gour Chander bajare)
গীতিকার: ভবা পাগলা
আমার গৌর চাঁদের দরবারে
বাজারে নিতাই চাঁদের বাজারে
একমন যার সেই যেতে পারে
আবার দুই মন হলে পড়বি ফেরে (ক্ষ্যাপারে)
ওরে পারবি না পারে যেতে।।
চার দশে চল্লিশ শেরে মন
রতি মাশা কম হইলে
(ক্ষ্যাপারে) নেইনা মহাজন
বলি আরেক হাকিম বসে আছে,
ব্রজে রাধারাণী পার করে।।
কাঠুরিয়া মানিক চিনে না (ক্ষ্যাপারে)
চিনির বলদ বয়যে চিনি
ও ভাই স্বাদতো পেলো না
যেমন স্বর্ণকারে সোনা চেনে,
আবার নেই সেথা পরখ করে।।
যে জন চাকতা গুড়ের
ভিয়ান জানে না
ওলা রস বাঁধবি কি করে
আবার ভবা পাগলার রসের তত্ত্ব,
ওরে জীবে জানবে কি করে।।
Transliteration in English
amar nitai chader darbare (gour chader bajare) Amar nitai chander darbare (Gour Chander bajare) gitikar: bhaba pagla amar gour chader darbare bajare nitai chader bajare ekaman jar sei jete pare abar dui man hale parbi phere (kshjapare) ore parbi na pare jete।। char dashe challish shere man rati masha kam haile (kshjapare) neina mahajan bali arek hakim base ache, braje radharani par kare।। kathuriya manik chine na (kshjapare) chinir balad bayje chini o bhai sbadto pelo na jeman sbarnkare sona chene, abar nei setha parakh kare।। je jan chakta gurer bhiyan jane na ola ras badhbi ki kare abar bhaba paglar raser tattb, ore jibe janbe ki kare।।