গানের খাতার পাতা সরাতে সরাতে – Ganer Khatar Pata Sarate Sarate

দেখা হয়েছে: 1

Bangla Lyrics

গানের খাতার পাতা সরাতে সরাতে

Ganer Khatar Pata Sarate Sarate
ছায়াছবি: সুরের ভুবনে (১৯৯২)
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: বাপী লাহিড়ী
কণ্ঠস্বর: কুমার শানু
গানের খাতার পাতা সরাতে সরাতে,
একটাই গান চোখে পড়ে বারবার
[সে গান তোমার আমার]-২
ঠিকানা যে তার হারিয়ে গেছে
সুরের ভুবনে।
গানের খাতার পাতা সরাতে সরাতে,
একটাই গান চোখে পড়ে বারবার
[সে গান তোমার আমার]-২
[গোলাপের একটা পাপড়ি
শুকিয়ে গেছে,
খাতাটার এক কোণে তবুও
লেগে রয়েছে]-২
বলছে সে ফুরায়নি
ফাগুনের ফুলের বাহার,
স্বরলিপিটা হারিয়ে গেছে
সুরের ভুবনে
গানের খাতার পাতা সরাতে সরাতে,
একটাই গান চোখে পড়ে বারবার
[সে গান তোমার আমার]-২
[দুটি মন একটি স্বপ্নে
ভরেছিল যে,
স্বপ্নকে সত্যি ভেবেছে
কত সহজে]-২
গাঁথল সে মুক্তা দিয়ে
স্মরণের এক মণিহার
মুক্তাগুলো ছড়িয়ে গেছে
সুরের ভুবনে
গানের খাতার পাতা সরাতে সরাতে,
একটাই গান চোখে পড়ে বারবার
[সে গান তোমার আমার]-২
ঠিকানা যে তার হারিয়ে গেছে
[সুরের ভুবনে]-৩

Transliteration in English

ganer khatar pata sarate sarate

Ganer Khatar Pata Sarate Sarate
chayachbi: surer bhubne (1992)
katha: pulak bandjopadhjay
sur: bapi lahiri
kanthasbar: kumar shanu

ganer khatar pata sarate sarate,
ektai gan chokhe pare barbar
[se gan tomar amar]-2
thikana je tar hariye geche
surer bhubne।
ganer khatar pata sarate sarate,
ektai gan chokhe pare barbar
[se gan tomar amar]-2

[golaper ekta papri
shukiye geche,
khatatar ek kone tabuo
lege rayeche]-2
balche se phurayni
phaguner phuler bahar,
sbarlipita hariye geche
surer bhubne
ganer khatar pata sarate sarate,
ektai gan chokhe pare barbar
[se gan tomar amar]-2

[duti man ekti sbapne
bharechil je,
sbapnke satji bhebeche
kat sahje]-2
gathal se mukta diye
smarner ek manihar
muktagulo chariye geche
surer bhubne
ganer khatar pata sarate sarate,
ektai gan chokhe pare barbar
[se gan tomar amar]-2
thikana je tar hariye geche
[surer bhubne]-3

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“গানের খাতার পাতা সরাতে সরাতে – Ganer Khatar Pata Sarate Sarate” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।