শূন্যে ডানা মেলে পাখিরা উড়ে গেলে – Shunye Daana Mele Pakhira Ure Gele

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

 শূন্যে ডানা মেলে পাখিরা উড়ে গেলে

Shunye Daana Mele Pakhira Ure Gele
ছায়াছবি: তাসের ঘর (১৯৫৭)
রাগ: ভৈরবী
গীতিকার: বিমল ঘোষ
সুর ও কণ্ঠ: হেমন্ত মুখোপাধ্যায়
[শূন্যে ডানা মেলে পাখিরা উড়ে গেলে
নিঝুম চরাচরে তোমায় খুঁজে মরি]-২
আকাশে বেদনার,সেতারে সন্ধ্যার,
গোধূলি ঝংকারে তোমারই গান ধরি
শূন্যে ডানা মেলে পাখিরা উড়ে গেলে
নিঝুম চরাচরে তোমায় খুঁজে মরি।
[অকূল ভাবনাতে রাত্রি নেমে আসে,
নদীর কালোজলে তোমার স্মৃতি ভাসে]-২
জোনাকি ঝাঁকে ঝাঁকে,বনের ফাঁকে ফাঁকে,
তোমারই স্মৃতিকণা জ্বালাতে ভালোবাসে
শূন্যে ডানা মেলে পাখিরা উড়ে গেলে
নিঝুম চরাচরে তোমায় খুঁজে মরি।
[অচেনা কেন এলে জীবন পথে মোর
বিরহ বরিষনে কাঁদাতে নিশিভোর]-২
[যেখানে চাঁদ ওঠে ভুলের কুয়াশায়,
যেখানে বারি ঝরে শাওন বরিষায়]-২
যেখানে শশীকলা জানেনা ছলাকলা,
নীরবে ক্ষয়ে ক্ষয়ে তিমিরে ডুবে যায়।
শূন্যে ডানা মেলে পাখিরা উড়ে গেলে
নিঝুম চরাচরে তোমায় খুঁজে মরি
আকাশে বেদনার,সেতারে সন্ধ্যার,
গোধূলি ঝংকারে তোমারই গান ধরি
শূন্যে ডানা মেলে পাখিরা উড়ে গেলে
নিঝুম চরাচরে তোমায় খুঁজে মরি।

Transliteration in English

shunje dana mele pakhira ure gele

Shunye Daana Mele Pakhira Ure Gele
chayachbi: taser ghar (1957)
rag: bhoirbi
gitikar: bimal ghosh
sur o kanth: hemant mukhopadhjay

[shunje dana mele pakhira ure gele
nijhum charachre tomay khuje mari]-2
akashe bednar,setare sandhjar,
godhuli jhangkare tomarai gan dhari
shunje dana mele pakhira ure gele
nijhum charachre tomay khuje mari।

[okul bhabnate ratri neme ase,
nadir kalojle tomar smriti bhase]-2
jonaki jhake jhake,baner phake phake,
tomarai smritikna jbalate bhalobase
shunje dana mele pakhira ure gele
nijhum charachre tomay khuje mari।

[ochena ken ele jiban pathe mor
birah barishne kadate nishibhor]-2
[jekhane chad othe bhuler kuyashay,
jekhane bari jhare shaon barishay]-2
jekhane shashikla janena chalakla,
nirbe kshaye kshaye timire dube jay।
shunje dana mele pakhira ure gele
nijhum charachre tomay khuje mari
akashe bednar,setare sandhjar,
godhuli jhangkare tomarai gan dhari
shunje dana mele pakhira ure gele
nijhum charachre tomay khuje mari।