উড়ছে হাওয়ায় ছদ্মবেশী – Urche haway chhadmabeshi (Song Lyrics)

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

 ছদ্মবেশী

Chhadmabeshi
কথা ও সুর:

অভিনন্দন

সরকার

কণ্ঠ: নচিকেতা চক্রবর্তী
উড়ছে হাওয়ায়
উড়ছে হাওয়ায় ছদ্মবেশী স্বপ্নের লাল ফিতে
দুলছে জীবন অবিশ্বাসের যন্ত্রানুসংগীতে,
পায়ের ছাপে অতীত,নাকি কুয়োর জল শীতে!
ক’জন পারে নিজের চোখে জায়গা করে নিতে?
ও ক’জন পারে নিজের চোখে জায়গা করে নিতে?
[লাটাই গোটায় বিকেল,তারও ছুটির সময় এলে]-২
বাউল যেমন মাদুর গোটায়,মানুষ চিনে গেলে-
[তাস ঢেকেছি হাতে,কিছু হিসেব পালটায় যাতে(ও)]-২
তাও পারিনি জিতে যাওয়ার দাম চুকিয়ে দিতে-
ক’জন পারে নিজের চোখে জায়গা করে নিতে?
ও ক’জন পারে নিজের চোখে জায়গা করে নিতে?
[খুঁজছে যারা ধ্রুবতারা,ভালোবাসা ভেবে(ও)]-২
সময়ই তার,পাল্টে যাওয়ার,রাস্তা বলে দেবে।
[থাকল যা বাদবাকি,তার সাক্ষী থাকে নাকি!]-২
ছায়ার চোখে রুমাল বেধে,যাচ্ছে যে রোজ জিতে-
[সেও কি পারে নিজের চোখে জায়গা করে নিতে?]-২
উড়ছে হাওয়ায় ছদ্মবেশী স্বপ্নের লাল ফিতে
দুলছে জীবন অবিশ্বাসের যন্ত্রানুসংগীতে,
পায়ের ছাপে অতীত,নাকি কুয়োর জল শীতে!
[ক’জন পারে নিজের চোখে জায়গা করে নিতে?]-২

Transliteration in English

chadmbeshi

Chhadmabeshi
katha o sur:

obhinandan

 sarkar
kanth: nachiketa chakrabrti

urche haoay
urche haoay chadmbeshi sbapner lal phite
dulche jiban obishbaser jantranusanggite,
payer chape otit,naki kuyor jal shite!
k’jan pare nijer chokhe jayga kare nite?
o k’jan pare nijer chokhe jayga kare nite?

[latai gotay bikel,tarao chutir samay ele]-2
baul jeman madur gotay,manush chine gele-
[tas dhekechi hate,kichu hiseb paltay jate(o)]-2
tao parini jite jaoar dam chukiye dite-
k’jan pare nijer chokhe jayga kare nite?
o k’jan pare nijer chokhe jayga kare nite?

[khujche jara dhrubtara,bhalobasa bhebe(o)]-2
samayai tar,palte jaoar,rasta bale debe।
[thakal ja badbaki,tar sakshi thake naki!]-2
chayar chokhe rumal bedhe,jachche je roj jite-
[seo ki pare nijer chokhe jayga kare nite?]-2
urche haoay chadmbeshi sbapner lal phite
dulche jiban obishbaser jantranusanggite,
payer chape otit,naki kuyor jal shite!
[k’jan pare nijer chokhe jayga kare nite?]-2

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“উড়ছে হাওয়ায় ছদ্মবেশী – Urche haway chhadmabeshi (Song Lyrics)” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।