খেঁজুর গাছে হাঁড়ি বাঁধো মন – Khejur Gache Hari Bandho Mon
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
খেঁজুর গাছে হাঁড়ি বাঁধো মন
Khejur Gache Hari Bandho Mon
ঝুমুর গান (পুরুলিয়া)
কথা ও সুর: প্রচলিত
কণ্ঠ: কালিকাপ্রসাদ ভট্টাচার্য
[খেঁজুর গাছে হাঁড়ি বাঁধো মন]-২
[নইলে রস গড়িয়ে গোড়া পঁচে]-২
অকালে হবে মরণ
[খেঁজুর গাছে হাঁড়ি বাঁধো মন]-২
[মাটির একখান হাঁড়ি নিয়ে
রশি দিয়ে বেঁধে তারে]-২
উপরে কর তারে ঝুলন ঝুলন
[খেঁজুর গাছে হাঁড়ি বাঁধো মন]-৩
[গাছের জোয়ার আসিলে
ও গাছ কাটো কৌশলে]-২
কোনার দড়ি ছিঁড়ে যেন পড়োনা তলে
[পড়োনা তলে মন রে পড়োনা তলে]-২
[নইলে তলে পড়ে তোমার দেখি]-২
অকালে হবে মরণ
[খেঁজুর গাছে হাঁড়ি বাঁধো মন]-৩
[সুরসিক গাছি যারা
গাছের ওপর ওঠে তারা]-২
দু হাতে ভরে তারা
করতেছে রস আচ্ছাদন
[খেঁজুর গাছে হাঁড়ি বাঁধো মন]-৩
আর অরসিক গাছি যারা
দেখো অরসিক গাছি যারা
গাছের ওপর ওঠে তারা
কোনার দড়ি ছিঁড়ে তারা
তলে পড়ে হয় মরণ
[খেঁজুর গাছে হাঁড়ি বাঁধো মন]-৮
Transliteration in English
khejur gache hari badho man Khejur Gache Hari Bandho Mon jhumur gan (puruliya) katha o sur: prachlit kanth: kalikaprsad bhattacharj [khejur gache hari badho man]-2 [naile ras gariye gora pache]-2 okale habe maran [khejur gache hari badho man]-2 [matir ekkhan hari niye rashi diye bedhe tare]-2 upre kar tare jhulan jhulan [khejur gache hari badho man]-3 [gacher joar asile o gach kato koushle]-2 konar dari chire jen parona tale [parona tale man re parona tale]-2 [naile tale pare tomar dekhi]-2 okale habe maran [khejur gache hari badho man]-3 [sursik gachi jara gacher opar othe tara]-2 du hate bhare tara karteche ras achchadan [khejur gache hari badho man]-3 ar orsik gachi jara dekho orsik gachi jara gacher opar othe tara konar dari chire tara tale pare hay maran [khejur gache hari badho man]-8
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“খেঁজুর গাছে হাঁড়ি বাঁধো মন – Khejur Gache Hari Bandho Mon” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।