চলতে চলতে ক্লান্ত হয়ে – Cholte Cholte Klanta Hoye
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
চলতে চলতে ক্লান্ত হয়ে
Cholte Cholte Klanta Hoye
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: নবীন চট্টোপাধ্যায়
কণ্ঠ: কবিতা কৃষ্ণমূর্তি
[চলতে চলতে ক্লান্ত হয়ে
একটু যখন জিরোতে চাই]-২
কারো কথায় কারো কাজে
কোনো আঘাত যখনই পাই
আমার বুকে আমার মাথায়
হাত বুলিয়ে তুমিই তো দাও
ছোট্টবেলার মত আমায়
কোলে তুলে তুমিই তো নাও।
চলতে চলতে ক্লান্ত হয়ে
একটু যখন জিরোতে চাই।
[একটু চেয়ে হাত বাড়ালে
একটু যদি বেশি মেলে]-২
[হাজারটা হাত বাড়িয়ে যখন]-২
যা পেয়েছি সেটাও হারাই
আমার বুকে আমার মাথায়
হাত বুলিয়ে তুমিই তো দাও
ছোট্টবেলার মত আমায়
কোলে তুলে তুমিই তো নাও
চলতে চলতে ক্লান্ত হয়ে।
[জ্বালিয়ে আলো দিনের বেলা
করে শুধু নেশার খেলা]-২
[আঁধার রাতে দেখি যখন]-২
আলো আমার একটুও নাই
আমার বুকে আমার মাথায়
হাত বুলিয়ে তুমিই তো দাও
ছোট্টবেলার মত আমায়
কোলে তুলে তুমিই তো নাও
চলতে চলতে ক্লান্ত হয়ে।
[আপন ভেবে আমি যাকে
দিয়েছিলাম এই আমাকে]-২
[যখন সে হয় অনেক দূরের]-২
চোখের জলে স্বপ্ন ভাসাই
আমার বুকে আমার মাথায়
হাত বুলিয়ে তুমিই তো দাও
ছোট্টবেলার মত আমায়
কোলে তুলে তুমিই তো নাও
চলতে চলতে ক্লান্ত হয়ে
একটু যখন জিরোতে চাই
চলতে চলতে ক্লান্ত হয়ে।
Transliteration in English
chalte chalte klant haye Cholte Cholte Klanta Hoye katha: pulak bandjopadhjay sur: nabin chattopadhjay kanth: kabita krishnmurti [chalte chalte klant haye ektu jakhan jirote chai]-2 karo kathay karo kaje kono aghat jakhanai pai amar buke amar mathay hat buliye tumii to dao chottbelar mat amay kole tule tumii to nao। chalte chalte klant haye ektu jakhan jirote chai। [ektu cheye hat barale ektu jadi beshi mele]-2 [hajarta hat bariye jakhan]-2 ja peyechi setao harai amar buke amar mathay hat buliye tumii to dao chottbelar mat amay kole tule tumii to nao chalte chalte klant haye। [jbaliye alo diner bela kare shudhu neshar khela]-2 [adhar rate dekhi jakhan]-2 alo amar ektuo nai amar buke amar mathay hat buliye tumii to dao chottbelar mat amay kole tule tumii to nao chalte chalte klant haye। [apan bhebe ami jake diyechilam ei amake]-2 [jakhan se hay onek durer]-2 chokher jale sbapn bhasai amar buke amar mathay hat buliye tumii to dao chottbelar mat amay kole tule tumii to nao chalte chalte klant haye ektu jakhan jirote chai chalte chalte klant haye।