কথা কিছু কিছু বুঝে নিতে হয় || Katha Kichhu Kichhu Bujhe Nite
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
কথা কিছু কিছু বুঝে নিতে হয়
Katha Kichhu Kichhu Bujhe Nite
ছবি-আনন্দ আশ্রম
কথা-শ্যামল মিত্র
শিল্পী-আরতি মূখার্জী ও শ্যামল মিত্র
কথা কিছু কিছু বুঝে নিতে হয়,
সেতো মুখে বলা যায় না,
সেতো মুখে বলা যায় না।।
চোখের কথাই মনের কথা
চোখ কি মনের আয়না ?
কথা কিছু কিছু বুঝে নিতে হয়,
সেতো মুখে বলা যায় না,
সেতো মুখে বলা যায় না।
মন আছে যার মনের কথা
সেই শুধু নেয় বুঝে
মুক্তো সেতো মিলে ওগো
অনেক ঝিনুক খোঁজে।
বুঝলে ভাল না বুঝলেই
বাড়ে বুকের জ্বালা ;
কুঁড়ি থেকে হয় যে গো ফুল
ফুলের থেকেই মালা
সহজে ভালবাসা কেউ পায় না।
কথা কিছু কিছু বুঝে নিতে হয়,
সেতো মুখে বলা যায় না,
সেতো মুখে বলা যায় না।
ফুল ছাড়া আর কেবা বোঝে
ভ্রমরেরই ভাষা ;
মধু খেতেই ভ্রমরের যে
ফুলের কাছে আসা ;
বোঝোনি কি এখনো গো
দিলাম এ মন তারে।
সাগর মাঝে এসে নদী
ফিরতে কি আর পারে ?
মন ছাড়া মন কিছু চায় না।
কথা কিছু কিছু বুঝে নিতে হয়
সেতো মুখে বলা যায় না
সেতো মুখে বলা যায় না।
চোখের কথাই মনের কথা
চোখ কি মনের আয়না ?
কথা কিছু কিছু বুঝে নিতে হয়,
সেতো মুখে বলা যায় না,
সেতো মুখে বলা যায় না।
Transliteration in English
katha kichu kichu bujhe nite hay Katha Kichhu Kichhu Bujhe Nite chabi-anand ashram katha-shjamal mitr shilpi-arti mukharji o shjamal mitr katha kichu kichu bujhe nite hay, seto mukhe bala jay na, seto mukhe bala jay na।। chokher kathai maner katha chokh ki maner ayna ? katha kichu kichu bujhe nite hay, seto mukhe bala jay na, seto mukhe bala jay na। man ache jar maner katha sei shudhu ney bujhe mukto seto mile ogo onek jhinuk khoje। bujhle bhal na bujhlei bare buker jbala ; kuri theke hay je go phul phuler thekei mala sahje bhalbasa keu pay na। katha kichu kichu bujhe nite hay, seto mukhe bala jay na, seto mukhe bala jay na। phul chara ar keba bojhe bhramrerai bhasha ; madhu khetei bhramrer je phuler kache asa ; bojhoni ki ekhno go dilam e man tare। sagar majhe ese nadi phirte ki ar pare ? man chara man kichu chay na। katha kichu kichu bujhe nite hay seto mukhe bala jay na seto mukhe bala jay na। chokher kathai maner katha chokh ki maner ayna ? katha kichu kichu bujhe nite hay, seto mukhe bala jay na, seto mukhe bala jay na।