মন বড় অবুঝ সে যখন | Mon Boro Obujh Se Jokhon | KeyLyrics
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
Mon Boro Obujh Se Jokhon
মন বড় অবুঝ সে যখন
ছবি-গ্যাঁড়াকল
শিল্পী-সাধনা সরগম
মন বড় অবুঝ সে যখন
ছবি-গ্যাঁড়াকল
শিল্পী-সাধনা সরগম
আকাশের তারা গোনা যায় না
সাগরের তল যদিও বা পাওয়া যায়
মনের গোপন কথা জানা যায়না।
আ আ আ আ আ আ
মন বড় অবুঝ সে যখন তখন বায়না ধরে।।
না পেলে নীরব অভিমানে কান্না ঝরে
মন বড় অবুঝ সে যখন তখন বায়না ধরে।।
না পেলে নীরব অভিমানে কান্না ঝরে
মন বড় অবুঝ সে যখন তখন বায়না ধরে।
মন মানে তো মানা,তার আশার নেই সীমানা
কখনো সে বড়ই চেনা,কখনো লাগে অচেনা।
মন যেন এক সুমুদ্দুর কখনো মেঘ কখনো রৌদ্দুর
কখনো খুশির ঝর্ণা কখনো বিষাদের সুর।
মন নিজের ঘর ইচ্ছেমত ভাঙ্গে গড়ে।
মন বড় অবুঝ সে যখন তখন বায়না ধরে।।
মন যেন কাঁচের আয়না,
ভাঙ্গলে জোড়া তো যায়না
কখনো সে সোনার হরিণ,
ধরেও ধরা সে দেয়না।
মন যে বড় খেয়ালী
সেই জানে তার হেঁয়ালি
কখনো সে সুখী জীবন,
কখনো আষাঢ় মরণ।
মন গোলকধাঁধা সেই জানে
কখন কি যে করে !
মন বড় অবুঝ সে যখন তখন বায়না ধরে।।
না পেলে নীরব অভিমানে কান্না ঝরে
মন বড় অবুঝ সে যখন তখন বায়না ধরে।।
Transliteration in English
man bar obujh se jakhan chabi-gjarakal shilpi-sadhna saragam akasher tara gona jay na sagrer tal jadio ba paoa jay maner gopan katha jana jayna। a a a a a a man bar obujh se jakhan takhan bayna dhare।। na pele nirab obhimane kanna jhare man bar obujh se jakhan takhan bayna dhare।। na pele nirab obhimane kanna jhare man bar obujh se jakhan takhan bayna dhare। man mane to mana,tar ashar nei simana kakhno se barai chena,kakhno lage ochena। man jen ek sumuddur kakhno megh kakhno rouddur kakhno khushir jharna kakhno bishader sur। man nijer ghar ichchemat bhangge gare। man bar obujh se jakhan takhan bayna dhare।। man jen kacher ayna, bhanggle jora to jayna kakhno se sonar harin, dhareo dhara se deyna। man je bar kheyali sei jane tar heyali kakhno se sukhi jiban, kakhno asharh maran। man golakdhadha sei jane kakhan ki je kare ! man bar obujh se jakhan takhan bayna dhare।। na pele nirab obhimane kanna jhare man bar obujh se jakhan takhan bayna dhare।।
