আমার আঁখিতে শ্রীরাধা বাণীতে শ্রীরাধা বাঁশিতে শ্রীরাধা বাজে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
আমার আঁখিতে শ্রীরাধা বাণীতে শ্রীরাধা বাঁশিতে শ্রীরাধা বাজে।
জীবনেরই আধা শ্রীমতী শ্রীরাধা,
শ্রীরাধা হৃদয় সাজে।।
শ্রীরাধা আসন শ্রীরাধা বসন
শ্রীরাধা মালিকা পরি।
শ্রীরাধার নাম গাহি অবিরাম যেন
এ জীবন ধরি।।
কিশোরী শ্রীরাধা প্রেম ডোরে বাঁধা
শ্রীরাধা নয়ন তারা।
শ্রীরাধা আমার জীবনেরি সার
শ্রীরাধা গলার মালা।।
আকাশে বাতাসে কুসুম সুবাসে
শ্রীমতীয় রূপ হেরি।
আমার পরানে মুরলীর তানে
শ্রীমতি রয়েছে ঘেরি।।
কীর্তন
তাল-একতাল ১২ মাত্রা
Transliteration in English
jibnerai adha shrimti shriradha, shriradha hriday saje।। shriradha asan shriradha basan shriradha malika pari। shriradhar nam gahi obiram jen e jiban dhari।। kishori shriradha prem dore badha shriradha nayan tara। shriradha amar jibneri sar shriradha galar mala।। akashe batase kusum subase shrimtiy rup heri। amar parane murlir tane shrimti rayeche gheri।। kirtan tal-ektal 12 matra