আশাবাসা ঘোর-তমোনাশা
বামা কে(মোহিনী)

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

আশাবাসা ঘোর-তমোনাশা
বামা কে(মোহিনী)।
ঘোর ঘটা কান্তিছটা
ব্রহ্মকটা ঠেকেছে।।

রূপসী শিরসি শশী,
হরোরসি এলোকেশী,
মুখজ্বালা সুধাঢালা
কুলবালা নাচিছে।।

দ্রুত চলে আস্য টলে,
বাহু বলে দৈত্যদলে;
ডাকে শিবা কব কিবা
নিশি দিবা ক’রেছে।।
ক্ষীন-দীন ভাগ্যহীন
দুষ্টচিত্ত সুকঠিন;
রামপ্রসাদে কালীর বাদে
কি প্রমাদে ঠেকেছে।।

“রামপ্রসাদী গান”

বেহাগ-কাওয়ালী

Transliteration in English

ashabasa ghor-tamonasha
bama ke(mohini)।
ghor ghata kantichta
brahmakta thekeche।।

rupsi shirsi shashi,
harorsi elokeshi,
mukhjbala sudhadhala
kulbala nachiche।।

drut chale asj tale,
bahu bale doitjadle;
dake shiba kab kiba
nishi diba k’reche।।
kshin-din bhagjhin
dushtchitt sukthin;
ramaprsade kalir bade
ki pramade thekeche।।

“ramaprsadi gan”

behag-kaoali