মায়ের এমনি বিচার বটে, যে জন দিবানিশি দুর্গা বলে | Mayer Emni Bicar Bote, Je Jon Dibanishi Durga Bole | Key
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
মায়ের এমনি বিচার বটে, যে জন দিবানিশি দুর্গা বলে
Mayer Emni Bicar Bote, Je Jon Dibanishi Durga Bole
মায়ের এমনি বিচার বটে
যে জন দিবানিশি দুর্গা বলে,
তার কপালে বিপদ ঘটে
মায়ের এমনি বিচার বটে(২)
হুজুরুতে আরজি দিয়ে,
দাঁড়িয়ে আছি করপুটে(৩)
কবে আদালতে শুনানি হবে,
নিস্তার পাব এ সংকটে
মায়ের এমনি বিচার বটে(২)
সওয়াল-জবাব করবো কি মা,
বুদ্ধি নাইকো আমার ঘটে(৩)
আমার ভরসা কেবল শিববাক্য
ঐক্য বেদাগমে রটে
মায়ের এমনি বিচার বটে(২)
প্রসাদ বলে শমন ভয়ে,
ইচ্ছা হয় যে পালাই ছুটে(৩)
(যেন)অন্তিমকালে জয় দুর্গা ব’লে,
প্রাণ ত্যজি জাহ্নবীর তটে(২)
মায়ের এমনি বিচার বটে(২)
(যেজন)দিবানিশি দুর্গা বলে,
তার কপালে বিপদ ঘটে(২)
মায়ের এমনি বিচার বটে-২(মা)
“রামপ্রসাদী গান”
(কন্ঠ-শ্রীকুমার চট্টোপাধ্যায়)
রাগিণী জংলা-তাল একতালা
(কন্ঠ-শ্রীকুমার চট্টোপাধ্যায়)
রাগিণী জংলা-তাল একতালা
Transliteration in English
mayer emni bichar bate, je jan dibanishi durga bale Mayer Emni Bicar Bote, Je Jon Dibanishi Durga Bole mayer emni bichar bate je jan dibanishi durga bale, tar kapale bipad ghate mayer emni bichar bate(2) hujurute arji diye, dariye achi karpute(3) kabe adalte shunani habe, nistar pab e sangkte mayer emni bichar bate(2) saoal-jabab karbo ki ma, buddhi naiko amar ghate(3) amar bharsa kebal shibbakj oikj bedagme rate mayer emni bichar bate(2) prasad bale shaman bhaye, ichcha hay je palai chute(3) (jen)ontimkale jay durga b’le, pran tjaji jahnbir tate(2) mayer emni bichar bate(2) (jejan)dibanishi durga bale, tar kapale bipad ghate(2) mayer emni bichar bate-2(ma) “ramaprsadi gan” (kanth-shrikumar chattopadhjay) ragini jangla-tal ektala