আয় মা ডাকাত কালি আমার
ঘরে কর ডাকাতি

দেখা হয়েছে: 1

Bangla Lyrics

শ্যামা সঙ্গীত, #কাজী_নজরুল_ইসলাম
.
আয় মা ডাকাত কালি আমার
ঘরে কর ডাকাতি |
যা আছে সব কিছু মোর লুটে নে
মা রাতারাতি ||

আয় মা মশাল জ্বেলে ডাকাত
ছেলে ভৈরবদের করে সাথী
জমেছে ভবের ঘরে অনেক
টাকা যশঃ খ্যাতি |

কেড়ে মোর ঘরের চাবি নে মা
সবই পুত্রকন্যা স্বজন জ্ঞাতি ||
মায়ার দুর্গে আমার দুর্গা
নামও হার মেনেছে

ভেঙে দে সেই দুর্গ আয়
কালিকা তাথৈ নেচে |
রবে না কিছুই যখন রইবে
ভাঁড়ে মা’ ভবানী

মুক্তি পাবো সেদিন টানবো
না আর মায়ার ঘানি |
খালি হাতে তালি দিয়ে কালি
বলে উঠবো মাতি / কালি কালি
কালি বলে উঠবো মাতি
. কালি কালি কালি বলে /
খালি হাতে তালি দিয়ে উঠবো
মাতি ||

Transliteration in English

shjama sanggit, #kaji_najrul_islam
.
ay ma dakat kali amar
ghare kar dakati |
ja ache sab kichu mor lute ne
ma ratarati ||

ay ma mashal jbele dakat
chele bhoirabder kare sathi
jameche bhaber ghare onek
taka jashah khjati |

kere mor gharer chabi ne ma
sabai putraknja sbajan gyati ||
mayar durge amar durga
namao har meneche

bhenge de sei durg ay
kalika tathoi neche |
rabe na kichui jakhan raibe
bhare ma’ bhabani

mukti pabo sedin tanbo
na ar mayar ghani |
khali hate tali diye kali
bale uthbo mati / kali kali
kali bale uthbo mati
. kali kali kali bale /
khali hate tali diye uthbo
mati ||

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আয় মা ডাকাত কালি আমার
ঘরে কর ডাকাতি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।