মায়ের মূর্তি গড়াতে চাই মনের ভ্রমে মাটি দিয়ে | Mayer Murti Gorate Chai Moner Bhrome Mati Diye | Key

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

মায়ের মূর্তি গড়াতে চাই মনের ভ্রমে মাটি দিয়ে
Mayer Murti Gorate Chai Moner Bhrome Mati Diye
রামপ্রসাদী গান
রাগিনী মূলতান,তাল একতালা
শিল্পী-অনুরাধা পড়ওয়াল
মায়ের মূর্তি গড়াতে চাই,
মনের ভ্রমে মাটি দিয়ে(২)
মায়ের মূর্তি গড়াতে চাই
মা বেটি কি মাটির মেয়ে
মিছে খাটিছ মাটি নিয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই,
মনের ভ্রমে মাটি দিয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই

করে অসি মুন্ডমালা,
সে মাটি কি মাটির বালা(২)
মাটিতে কি মনের জ্বালা
দিতে পারে নিবাইয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই,
মনের ভ্রমে মাটি দিয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই

শুনেছি মা’র বরণ কালো,
সে কালোতে ভুবন আলো
শুনেছি মা’র বরন কালো মা মা…
শুনেছি মা’র বরন কালো
সে কালোতে ভুবন আলো
মায়ের মত হয় কি কালো,
মাটিতে রং মাখাইয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই,
মনের ভ্রমে মাটি দিয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই

মায়ের আছে তিনটি নয়ন,
চন্দ্র,সূর্য্য আর হুতাশন(২)
কোন্ কারিগর আছে এমন,
দিবে একটি নিরমিয়ে?
মায়ের মূর্তি গড়াতে চাই
মনের ভ্রমে মাটি দিয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই

অশিব নাশিনী কালী,
সে কি মাটি খড় বিচালি(২)
কে ঘুচাবে মনের কালি
প্রসাদে কালী দেখাইয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই,
মনের ভ্রমে মাটি দিয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই
মা বেটি কি মাটির মেয়ে
মিছে খাটিছ মাটি নিয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই,
মনের ভ্রমে মাটি দিয়ে(২)
মায়ের মূর্তি গড়াতে চাই

মায়ের মূর্তি গড়াতে চাই

Transliteration in English

mayer murti garate chai maner bhrame mati diye
Mayer Murti Gorate Chai Moner Bhrome Mati Diye
ramaprsadi gan
ragini multan,tal ektala
shilpi-onuradha paraoal

mayer murti garate chai,
maner bhrame mati diye(2)
mayer murti garate chai
ma beti ki matir meye
miche khatich mati niye
mayer murti garate chai,
maner bhrame mati diye
mayer murti garate chai

kare osi mundmala,
se mati ki matir bala(2)
matite ki maner jbala
dite pare nibaiye
mayer murti garate chai,
maner bhrame mati diye
mayer murti garate chai

shunechi ma’r baran kalo,
se kalote bhuban alo
shunechi ma’r baran kalo ma ma…
shunechi ma’r baran kalo
se kalote bhuban alo
mayer mat hay ki kalo,
matite rang makhaiye
mayer murti garate chai,
maner bhrame mati diye
mayer murti garate chai

mayer ache tinti nayan,
chandr,surjj ar hutashan(2)
kon karigar ache eman,
dibe ekti nirmiye?
mayer murti garate chai
maner bhrame mati diye
mayer murti garate chai

oshib nashini kali,
se ki mati khar bichali(2)
ke ghuchabe maner kali
prasade kali dekhaiye
mayer murti garate chai,
maner bhrame mati diye
mayer murti garate chai
ma beti ki matir meye
miche khatich mati niye
mayer murti garate chai,
maner bhrame mati diye(2)
mayer murti garate chai