আমি সাধ ক’রে মোর গৌরী মেয়ের
নাম রেখেছি কালি

দেখা হয়েছে: 1

Bangla Lyrics

আমি সাধ ক’রে মোর গৌরী মেয়ের
নাম রেখেছি কালি |
পাছে লোকের দৃষ্টি লাগে
মাখিয়ে দিলাম কালি
তার, সোনার অঙ্গে মাখিয়ে দিলাম কালি ||

হাড়ের মালা গলায় দিয়ে
দিয়েছি তার কেশ এলিয়ে
তবু, আনন্দিনী নন্দিনী মোর
দেয় রে কর-তালি |
নেচে নেচে দেয় রে কর-তালি ||

চোখে চোখে রাখি তারে
পাছে সে হারায়
তাই, কালো মেয়ের রূপ লেগেছে
মোর আঁখি তারায় |

সে শ্মশান পথে বেড়ায় একা
সহজে সে দেয় না দেখা,
শুধু, বনের জবা জানে
আমার মেয়ে রূপের ডালি ||

Transliteration in English

ami sadh k’re mor gouri meyer
nam rekhechi kali |
pache loker drishti lage
makhiye dilam kali
tar, sonar ongge makhiye dilam kali ||

harer mala galay diye
diyechi tar kesh eliye
tabu, anndini nandini mor
dey re kar-tali |
neche neche dey re kar-tali ||

chokhe chokhe rakhi tare
pache se haray
tai, kalo meyer rup legeche
mor akhi taray |

se shmashan pathe beray eka
sahje se dey na dekha,
shudhu, baner jaba jane
amar meye ruper dali ||

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আমি সাধ ক’রে মোর গৌরী মেয়ের
নাম রেখেছি কালি” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।