বিশাল সাগরে (হামদে বারী তায়ালা)
দেখা হয়েছে: 1.2K
Bangla Lyrics
বিশাল সাগরে পাহাড়ে আকাশের
নীলে নীলে ঝীলে ঝীলে
সবুজের বুকে বুকে কত রঙ চড়িয়ে-প্রভূ
তুমি তো আছো জড়িয়ে…..
দৃষ্টির সীমানা জুড়ে
দেখেছি তোমায় অবিরত
নিঃসীম নীল দেখে
মন হয়ে যায় অবিভূত
বনে বনে ফুলে ফুলে বিমোহীত সৌরভে
মন প্রাণ রাঙিয়ে।
বিস্ময় সুষমা ঢেলে
করেছো ভূবন মনোহরী
নির্ঝর যায় বয়ে
মন করে দেয় স্বপ্নচারী
রূপে রূপে অপরূপা সুনিবীড় মোহ মায়
সবি ছাড়িয়ে।
Transliteration in English
bishal sagre pahare akasher nile nile jhile jhile sabujer buke buke kat rang chariye-prabhu tumi to acho jariye….. drishtir simana jure dekhechi tomay obirat nihsim nil dekhe man haye jay obibhut bane bane phule phule bimohit sourbhe man pran rangiye। bismay sushma dhele karecho bhuban manohri nirjhar jay baye man kare dey sbapnchari rupe rupe oprupa sunibir moh may sabi chariye।