একটা গান লিখো আমার জন্য

দেখা হয়েছে: 404

Bangla Lyrics

একটা গান লিখো আমার জন্য
না হয় আমি তোমার কাছে ছিলেম অতি নগণ্য।।

সে গান যেন আমায় উজার করে নেয়
সে সুর যেন আমায় ব্যাকুল করে দেয়
আমি যেন হই তোমার মাঝে ধন্য
না হয় আমি তোমার কাছে ছিলেম অতি নগণ্য।
একটা গান লিখো আমার জন্য

আমি ছিলেম তোমার প্রেমের প্রথম স্বপ্ন নায়িকা
লিখেছি তোমায় মনের আখরে অনেক ছন্দ লিপিকা।
সেদিন আজো আমার মনে পড়ে যায়
এমন করে যেন আমায় খুঁজে পায়
জীবন তরী যে কোথায় সহজ পণ্য

না হয় আমি তোমার কাছে ছিলেম অতি নগণ্য।
একটা গান লিখো আমার জন্য

Transliteration in English

ekta gan likho amar janj
na hay ami tomar kache chilem oti naganj।।
se gan jen amay ujar kare ney
se sur jen amay bjakul kare dey
ami jen hai tomar majhe dhanj
na hay ami tomar kache chilem oti naganj।
ekta gan likho amar janj
ami chilem tomar premer pratham sbapn nayika
likhechi tomay maner akhre onek chand lipika।
sedin ajo amar mane pare jay
eman kare jen amay khuje pay
jiban tari je kothay sahaj panj
na hay ami tomar kache chilem oti naganj।
ekta gan likho amar janj