চোখেরই জলে লেখা

দেখা হয়েছে: 2.2K

শিল্পী: আসিফঅ্যালবাম: ও প্রিয়া তুমি কোথায়বছর: 2001বিভাগ: আধুনিক

Bangla Lyrics

চোখেরি জলে লেখা কতো যে কবিতা।
ঝরে পড়ে প্রতিদিনি তোমারি নামে।

যেদিনি চোখের জল শুকিয়ে যাবে।
মনে রেখো সেদিন আমার মরন হবে।

ভুলে যদি যাও তুমি এই আমাকে।
পারবে না ভুলে যেতে স্মৃতি গুলোকে।

সব কিছু এখানেই জানি পড়ে রবে।
ধুকে ধুকে জীবনটাকে পাড়ি দিতে হবে।
চোখেরি জলে…..

কষ্টরা জমা হয়ে কাঁদে দিন-রাত্রি।
নীরব রাতের সাথে আমি একা যাত্রী।

আঁধার এখন আমার বড় ভাল লাগে।
মনে হয় কে যেনো পিছু থেকে ডাকে।
চোখেরি জলে…..

Transliteration in English

chokheri jale lekha kato je kabita।
jhare pare pratidini tomari name।
jedini chokher jal shukiye jabe।
mane rekho sedin amar maran habe।
bhule jadi jao tumi ei amake।
parbe na bhule jete smriti guloke।
sab kichu ekhanei jani pare rabe।
dhuke dhuke jibantake pari dite habe।
chokheri jale…..
kashtra jama haye kade din-ratri।
nirab rater sathe ami eka jatri।
adhar ekhan amar bar bhal lage।
mane hay ke jeno pichu theke dake।
chokheri jale…..