বারো টাকা

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

যখন ঘনায় রাত্রী পাথুরে শহরে
যখন ছড়ায় দীর্ঘশ্বাস আকাশ অধরে,
ঠিক তক্ষণি সস্তার মেকাপেতে মুখ ঢেকে
লাজ লজ্জার সংস্কারকে পিছে রেখে;
সেই সাধারণ মেয়েটা শহরে-
বিলোতে প্রেম রাস্তায় এসে দাঁড়ায়,
প্রেমহীন শহরের কদর্য লোকগুলো
তার কাছে প্রেম চেয়ে দু হাত বাড়ায়।
ঠিক তক্ষনি ঠিক তক্ষনি
মন্দির মসজিদ গীর্জায়
শুরু হয় পুঁজো আরাধনা,
বিশ্বপ্রেমের পাঠে শিক্ষিত হয় লোক
আঁকে প্রেমের আল্পনা;
সব পাপ দিয়ে আসে মানুষ দেবস্থানে
দেবতারা হাসে তুলে মাথা
মাঝ রাত্রীর হলে ফিরে যায় সেই মেয়ে
ঘরে রোজগার বারো টাকা।

সারা গায়ে কাল শীতে
ওও ক্ষিধের মাশুল
জীবন তরণী বায় স্রোত প্রতিকূল,
মুখ চেয়ে সন্ততি হাঁড়ি চড়েনা
বেজন্মা গালা গালে পেট ভরেনা;
ঠিক তক্ষনি এনে দিলো
এক রাশ সুবাতাস সেই রোজগার বারো টাকা
নেভাতে পেটের জ্বালা অবতার হয়ে এলো-
সেই রোজগার বারো টাকা
ঠিক তক্ষনি গোনা হয়-
প্রণামীর থালা লাটের ভাড়ার হয় পূর্ণ
দেবতাকে দিয়ে ঘুষ জমা রেখে সব পাপ
মানুষ বাড়ায় তার পূণ্য
সেই মেয়ে ভোর হলে শত বিদ্রুপ সয়
দেবতারা দেখে তুলে মাথা
সত্যি বিলোয় প্রেম সেই মেয়ে নিঃস্বারে
প্রণামী মাত্র বারো টাকা।

Transliteration in English

jakhan ghanay ratri pathure shahre
jakhan charay dirghshbas akash odhre,
thik takshni sastar mekapete mukh dheke
laj lajjar sangskarke piche rekhe;
sei sadharan meyeta shahre-
bilote prem rastay ese daray,
premhin shahrer kadarj lokgulo
tar kache prem cheye du hat baray।
thik takshni thik takshni
mandir masjid girjay
shuru hay pujo aradhna,
bishbpremer pathe shikshit hay lok
ake premer alpna;
sab pap diye ase manush debsthane
debtara hase tule matha
majh ratrir hale phire jay sei meye
ghare rojgar baro taka।
sara gaye kal shite
oo kshidher mashul
jiban tarni bay srot pratikul,
mukh cheye santti hari charena
bejnma gala gale pet bharena;
thik takshni ene dilo
ek rash subatas sei rojgar baro taka
nebhate peter jbala obtar haye elo-
sei rojgar baro taka
thik takshni gona hay-
pranamir thala later bharar hay purn
debtake diye ghush jama rekhe sab pap
manush baray tar punj
sei meye bhor hale shat bidrup say
debtara dekhe tule matha
satji biloy prem sei meye nihsbare
pranami matr baro taka।