চোখে চোখ রেখে আমি সুরা পান করি
দেখা হয়েছে: 216
Bangla Lyrics
চোখে চোখ রেখে আমি সুরা পান করি।
হাতে হাত রেখে আমি সুরা পান করি।।
তৃষ্ণা বাড়িয়ে আমি সুরা পান করি।
স্বপ্ন ছড়িয়ে দিতে আমি সুরা পান করি।।
পান্থশালাতে আলো কমানো থাকে
পান্থশালা যে তাই আমাকে ডাকে।
আলোর ঘোরে দেখি ক্ষমাহীনা নারী
মন চায় এ আধারে সুরা পান করি।।
তোমাকে যে বানিয়েছি নয়নতারা
কিছুই দেখি না আমি তোমাকে ছাড়া।
বল এই দিশা নিয়ে বাঁচি না মরি
বাঁচি মরি যাই হোক সুরা পান করি।।
কিছু লোক আছে যারা যতনে আসি
পরকে খুশি তো করে দারুন বেশী।
নদীর তৃষ্ণায় জানি মেঘ যাবে ঝুরি
মেঘ পিয়াসী হলে সুরা পান করি।।
Transliteration in English
chokhe chokh rekhe ami sura pan kari। hate hat rekhe ami sura pan kari।। trishna bariye ami sura pan kari। sbapn chariye dite ami sura pan kari।। panthshalate alo kamano thake panthshala je tai amake dake। alor ghore dekhi kshamahina nari man chay e adhare sura pan kari।। tomake je baniyechi nayantara kichui dekhi na ami tomake chara। bal ei disha niye bachi na mari bachi mari jai hok sura pan kari।। kichu lok ache jara jatne asi parke khushi to kare darun beshi। nadir trishnay jani megh jabe jhuri megh piyasi hale sura pan kari।।