ও পলাশ ও শিমুল
দেখা হয়েছে: 1.3K
Bangla Lyrics
ও পলাশ ও শিমুল
কেন এ মন মোর রাঙালে
জানিনা জানিনা
আমার এ ঘুম কেন ভাঙালে
যার পথ চেয়ে দিন গুনেছি
আজ তার পদধ্বনি শুনেছি।
ও ও বাতাস
কেন আজ বাঁশি তব বাজায়ে
দিলে তুমি এ হৃদয় সাজায়ে।।
যায় বেলা যাক না
আঁখি দুটি থাক না
সুন্দর স্বপ্নে মগ্ন
যেন এল আজ সেই শুভলগ্ন।
এ জীবনে যতটুকু চেয়েছি
মনে হয় তারও বেশি পেয়েছি।
ও ও আকাশ
কেন আজ এত আলো ছড়ায়ে
আমারে যে দিলে তুমি ভরায়ে।।
Transliteration in English
o palash o shimul ken e man mor rangale janina janina amar e ghum ken bhangale jar path cheye din gunechi aj tar padadhbni shunechi। o o batas ken aj bashi tab bajaye dile tumi e hriday sajaye।। jay bela jak na akhi duti thak na sundar sbapne magn jen el aj sei shubhalagn। e jibne jattuku cheyechi mane hay tarao beshi peyechi। o o akash ken aj et alo charaye amare je dile tumi bharaye।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“ও পলাশ ও শিমুল” গানটি কে গেয়েছেন?
“ও পলাশ ও শিমুল” গানটির শিল্পী: লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর এর আরও বাংলা গানের কথা দেখুন।
“ও পলাশ ও শিমুল” গানের গীতিকার ও সুরকার কে?
গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার; সুরকার সলিল চৌধুরী।
“ও পলাশ ও শিমুল” কোন বিভাগের গান?
এই গানটি আধুনিক বিভাগের অন্তর্গত। আধুনিক বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“ও পলাশ ও শিমুল” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।