প্রেমের সমাধি ভেঙ্গে
দেখা হয়েছে: 4.5K
Bangla Lyrics
চলে যায়………. বনের পাখি চলে যায়…
পিঞ্জর ভেঙে চলে যায়।
প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায়।
তোমায় পাবনা জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়।
খাঁচার পাখি কভু খাঁচায় থাকে না,
বনেরও পাখি বনের মায়া ছাড়ে না।
পাখি যায় উড়ে যায়, আমার হৃদয় ভেঙে যায়।।
ফুল ফুটেছিল মনেরও বাগিচায়,
পানি বিনা পাপড়ি সবই ঝরে যায়।
কোন অপরাধে আমার প্রেমের তরী অকূলে ভাসালে????
আআআআআআআ……. আআআ……..আআআ…..
আমি ছিলাম তোমার চোখের মনি কেন আঁধারে ডুবালে ????
তুমি যাও চলে যাও, শুধু স্মৃতি রেখে যাও,
তোমার স্মৃতি স্মরনে বেঁচে রব জীবনে, আমি চোখের জলে।
তীরভাঙা ঢেউ আমি, আমি নীড়ভাঙা ঝড়,
উজান ভাটির দুনিয়াতে সব ই হল পর।
চেয়েছিলাম আমি হৃদয়ে তোমার সুখের প্রদীপ জ্বালাবো,
আআআআআআআ……. আআআ……..আআআ…..
সুখে যদি থাকো আমি শত দুখে হেসে যাব….
তুমি যাও চলে যাও, শুধু স্মৃতি রেখে যাও।
প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায়,
তোমায় পাবনা জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়।
Transliteration in English
chale jay………. baner pakhi chale jay… pinjar bhenge chale jay। premer samadhi bhenge, maner shikal chere pakhi jay ure jay। tomay pabna jani, shudhu chokher pani diye gele amay। khachar pakhi kabhu khachay thake na, banerao pakhi baner maya chare na। pakhi jay ure jay, amar hriday bhenge jay।। phul phutechil manerao bagichay, pani bina papri sabai jhare jay। kon opradhe amar premer tari okule bhasale???? aaaaaaa……. aaa……..aaa….. ami chilam tomar chokher mani ken adhare dubale ???? tumi jao chale jao, shudhu smriti rekhe jao, tomar smriti smarne beche rab jibne, ami chokher jale। tirbhanga dheu ami, ami nirbhanga jhar, ujan bhatir duniyate sab i hal par। cheyechilam ami hridye tomar sukher pradip jbalabo, aaaaaaa……. aaa……..aaa….. sukhe jadi thako ami shat dukhe hese jab…. tumi jao chale jao, shudhu smriti rekhe jao। premer samadhi bhenge, maner shikal chere pakhi jay ure jay, tomay pabna jani, shudhu chokher pani diye gele amay।