ও চোখে চোখ পড়েছে
দেখা হয়েছে: 525
Bangla Lyrics
ও চোখে চোখ পড়েছে যখনি
তুমি হলে মনের রাণী
তোমার দৃষ্টি যেন ছোবল হানে
যখন তখন শুধু আমার প্রানে, ওরে কালনাগিণী।।
ও চোখে চোখ পড়েছে যখনি
আমি হলেম কলঙ্কিনী
আমার অঙ্গ ঢাকে আটপ্রৌরে শাড়ী
মনটা থাকে সদায় বাহির বাড়িতে, ওরে উদাসিনী।।
ভেবেছিলাম প্রেমানলে মন পোড়াবো না
শেষে যে কলিজাতে ঘুণ ধরাতে হল।
মনেরই চোর গলিতে আসতে তো চাই নি
সোনার হরিণ তবু আমায় ডেকে নিয়ে এল
এই সোনার হরিণ তবু আমায় ডেকে নিয়ে এল।।
ও বন্ধু চোর গলিতে না এলে
আমি হতেম বিরহিনী
ঐ বাঁশী যদি না হত বাঁশী
নিজের ঘরে হতেম পরবাশী
কেঁদে একাকিনী।।
ভেবেছিলাম নাইতে এসে চুল ভেজাবো না।
শেষে যে অথৈ জলে ডুবে যেতে হল
আমি যাকে প্রেম বলে গলায় পড়েছি
লোকে বলে পোড়ামুখীর জাত কূল মান গেল
সজিনী কূল ছেড়ে গো না এলে
তুমি হতে অভাগিনী
এই যৌবনে কেউ না এলে কাছে
এত রূপের কি দাম বল আছে গো
হতে সন্যাসিনী।।
Transliteration in English
o chokhe chokh pareche jakhni tumi hale maner rani tomar drishti jen chobal hane jakhan takhan shudhu amar prane, ore kalnagini।। o chokhe chokh pareche jakhni ami halem kalngkini amar ongg dhake atproure shari manta thake saday bahir barite, ore udasini।। bhebechilam premanle man porabo na sheshe je kalijate ghun dharate hal। manerai chor galite aste to chai ni sonar harin tabu amay deke niye el ei sonar harin tabu amay deke niye el।। o bandhu chor galite na ele ami hatem birhini oi bashi jadi na hat bashi nijer ghare hatem parbashi kede ekakini।। bhebechilam naite ese chul bhejabo na। sheshe je othoi jale dube jete hal ami jake prem bale galay parechi loke bale poramukhir jat kul man gel sajini kul chere go na ele tumi hate obhagini ei joubne keu na ele kache et ruper ki dam bal ache go hate sanjasini।।