আমার মন পাখিটা যায়রে উড়ে যায়
দেখা হয়েছে: 385
Bangla Lyrics
আমার মন পাখিটা যায়রে উড়ে যায়
ধানশালিকের গাঁয়, যায়রে উড়ে যায়
নাটা বনের চোরা কাঁটা ডেকেছে আমায়।।
আমি যখন যেথা থাকি
হৃদয় ভরা স্বপন হয়ে
বাঁধন হয়ে আপন হয়ে
জড়িয়ে থাকি বাংলাদেশের ভালবাসার রাখি।
আহা কাজল দীঘি দীঘল আঁখি
বুকের ভিতর পাপড়ি মেলে চায়।।
আমি কেমন করে ভুলি
শিশির মাঠের শ্যামল খাতায়
বেতস লতায় চিরল পাতায়
ছড়িয়ে থাকা দূর্বা সবুজ কিশোরী দিনগুলি।
আহা মটর শুটি, কমল স্মৃতি
সজল হয়ে ঘিরলো দুটি পায়।।
Transliteration in English
amar man pakhita jayre ure jay dhanshaliker gay, jayre ure jay nata baner chora kata dekeche amay।। ami jakhan jetha thaki hriday bhara sbapan haye badhan haye apan haye jariye thaki bangladesher bhalbasar rakhi। aha kajal dighi dighal akhi buker bhitar papri mele chay।। ami keman kare bhuli shishir mather shjamal khatay betas latay chiral patay chariye thaka durba sabuj kishori dinguli। aha matar shuti, kamal smriti sajal haye ghirlo duti pay।।