চাইছো না কেন?
দেখা হয়েছে: 512
Bangla Lyrics
চাইছো না কেন? বল কি চাও তুমি?
পৃথিবীটা জুরে মোর কারবার
যা ইচ্ছে তা, এই মন চায় যা
একবার চাইলে পাবে বারবার
এ জীবনে হয়তো পারবো না জানি
যা বলেছি দেবো ঠিকই
আমরা যখন, স্বর্গবাসী
তোমার মনে ইচ্ছে হলেই এনে দেব এক পলকে
যদি দেরি হয়ে যায়, একটু থেমো স্বর্গ দুয়ারে
চাও যদি নদী দেব সাগরের জল, অবিরাম বৃষ্টি উত্তাল ঝড়
চাও কুয়াশা দেব বরফের ঢল, কনকনে শীত আঁচল সম্বল
তোমার মনে ইচ্ছে হলেই এনে দেব এক পলকে
যদি দেরি হয়ে যায়, একটু থেমো স্বর্গ দুয়ারে
যাচ্ছো না বাইরে আজ অনেক রোদ
মেঘে ঢেকে দেব তা যা ইচ্ছে হোক
কাঁদছো তুমি ভিজে ওঠে দুই চোখ
মুছে দেব নিমিষে ভুলে যাবে শোক
চাও যদি আমাকে তুমি একবার
পাবে রাত্রি দুপুর আলো বা আঁধার
চাও যদি শুনতে এ গান আবার
এবারই প্রথম এটাই শেষবার
শুনে নাও তোমার মনে ইচ্ছে হলেই এনে দেব এক পলকে
যদি দেরি হয়ে যায়, একটু থেমো স্বর্গ দুয়ারে
চাইছো না কেন? বল কি চাও তুমি………।।
এ জীবনে হয়তো পারবো না জানি………।।
Transliteration in English
chaicho na ken? bal ki chao tumi? prithibita jure mor karbar ja ichche ta, ei man chay ja ekbar chaile pabe barbar e jibne hayto parbo na jani ja balechi debo thikai amra jakhan, sbargbasi tomar mane ichche halei ene deb ek palke jadi deri haye jay, ektu themo sbarg duyare chao jadi nadi deb sagrer jal, obiram brishti uttal jhar chao kuyasha deb barpher dhal, kanakne shit achal sambal tomar mane ichche halei ene deb ek palke jadi deri haye jay, ektu themo sbarg duyare jachcho na baire aj onek rod meghe dheke deb ta ja ichche hok kadcho tumi bhije othe dui chokh muche deb nimishe bhule jabe shok chao jadi amake tumi ekbar pabe ratri dupur alo ba adhar chao jadi shunte e gan abar ebarai pratham etai sheshbar shune nao tomar mane ichche halei ene deb ek palke jadi deri haye jay, ektu themo sbarg duyare chaicho na ken? bal ki chao tumi………।। e jibne hayto parbo na jani………।।