এ কী সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে
দেখা হয়েছে: 370
Bangla Lyrics
একি সোনার আলোয়
জীবন ভরিয়ে দিলে।
ওগো বন্ধু কাছে থেকো কাছে থেকো।
রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে
তোমার আঁখিটি রেখো।।
আমি দিয়েছি আমার হৃদয় লুটিয়ে
তোমার প্রেমের জন্য
তুমি দু’হাত বাড়ায়ে বুকেতে জড়ায়ে
করেছো আমায় ধন্য।
বুকের পাঁজরে তেমনি লুকিয়ে রেখো
এমনি আমায় প্রাণের বাঁধনে
সোনার খাঁচাতে রেখো।।
জীবন হবে যে এতো সুন্দর
কখনো ভাবিনি আগে
এতো সুখ আর এতো আনন্দ
স্বপ্নের মতো লাগে।
ওগো যদি কোনোদিন জলছবি সম
মুছে যায় এই ছবি
আমি ঘুম ভেঙে দেখি স্বপ্নের মতো
হয়েছে বিফল সবই।
সেদিন বন্ধু আমার কথাটি রেখো
রাতের নিরলে আমার স্মৃতির
প্রদীপ জ্বালিয়ে রেখো।।
Transliteration in English
eki sonar aloy jiban bhariye dile। ogo bandhu kache theko kache theko। rikt amar kshudr prane tomar akhiti rekho।। ami diyechi amar hriday lutiye tomar premer janj tumi du’hat baraye bukete jaraye karecho amay dhanj। buker pajre temni lukiye rekho emni amay praner badhne sonar khachate rekho।। jiban habe je eto sundar kakhno bhabini age eto sukh ar eto anand sbapner mato lage। ogo jadi konodin jalachbi sam muche jay ei chabi ami ghum bhenge dekhi sbapner mato hayeche biphal sabai। sedin bandhu amar kathati rekho rater nirle amar smritir pradip jbaliye rekho।।