চিরদিনই ভাবতে পারো

দেখা হয়েছে: 298

শিল্পী: রেনেসাঁবিভাগ: ব্যান্ড

Bangla Lyrics

চিরদিনই ভাবতে পারো
একটি মানুষ বাসবে ভালো তোমাকে।
খুঁজতে পারো স্বপ্ন ভাঙ্গা স্মৃতির পাতায়
অনেক দিনের চেনা জানা আমাকে।।

হয়তো কোন অলস প্রহরে
দূরান্তে ঐ ছড়িয়ে দু’চোখ
হঠাৎ কিছু তাতেই তুমি খুঁজে পেলে
যার সাথে আমার কোন চিহ্ন গেছে মিলে
তুমি দু’ফোটা চোখের জল ফেলতে পারো
কষ্ট চেপে রেখে
খুঁজতে পারো স্বপ্ন ভাঙা স্মৃতির পাতায়
অনেক দিনের চেনা জানা আমাকে।।

আবার যদি গহন আঁধারে
ঘুম ভাঙা এক ক্লান্ত রাতে
হঠাৎ কোন গান যদি মনে পরে
যার সাথে প্রিয় কোন স্মৃতি আছে জুড়ে
তুমি দু’ফোটা চোখের জল ফেলতে পারো
কষ্ট চেপে রেখে
খুঁজতে পারো স্বপ্ন ভাঙা স্মৃতির পাতায়
অনেক দিনের চেনা জানা আমাকে।।

Transliteration in English

chirdinai bhabte paro
ekti manush basbe bhalo tomake।
khujte paro sbapn bhangga smritir patay
onek diner chena jana amake।।
hayto kon olas prahre
durante oi chariye du’chokh
hathaৎ kichu tatei tumi khuje pele
jar sathe amar kon chihn geche mile
tumi du’phota chokher jal phelte paro
kasht chepe rekhe
khujte paro sbapn bhanga smritir patay
onek diner chena jana amake।।
abar jadi gahan adhare
ghum bhanga ek klant rate
hathaৎ kon gan jadi mane pare
jar sathe priy kon smriti ache jure
tumi du’phota chokher jal phelte paro
kasht chepe rekhe
khujte paro sbapn bhanga smritir patay
onek diner chena jana amake।।