দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা

দেখা হয়েছে: 503

শিল্পী: পূর্ণ দাস বাউলসুরকার: সংগ্রহগীতিকার: প্রচলিতবিভাগ: বিবিধ

Bangla Lyrics

দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।
তারে ধরি ধরি মনে করি
ধরতে গিয়ে আর পেলাম না।।

সে মানুষ চেয়ে চেয়ে খুজেতেছি পাগল হয়ে।
হৃদয়ে জ্বলছে আগুন আর নিভে না।

এখন বলে বলুক মন্দ লোকে
বিরহে প্রাণ আর বাঁচে না।
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।।

পথিক কয় ভেবো নারে ডুবে যাও রূপসাগরে।
বিরলে বসে করো রূপসাধনা।

আবার ধরতে গেলে মনের মানুষ
ছেড়ে যেতে আর দিওনা।
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।।

Transliteration in English

dekhechi rupsagre maner manush kacha sona।
tare dhari dhari mane kari
dharte  giye ar pelam na।।
se manush cheye cheye khujetechi pagal haye।
hridye jbalche agun ar nibhe na।
ekhan bale baluk mand loke
birhe pran ar bache na।
dekhechi rupsagre maner manush kacha sona।।
pathik kay bhebo nare dube jao rupsagre।
birle base karo rupsadhna।
abar dharte gele maner manush
chere jete ar diona।
dekhechi rupsagre maner manush kacha sona।।