মনে কর যদি সব ছেড়ে হায়

দেখা হয়েছে: 483

শিল্পী: চিত্রা সিংবিভাগ: আধুনিক

Bangla Lyrics

মনে কর যদি সব ছেড়ে হায়
চলে যেতে হয় কখনো আমায়
মনে রবে কি রজনী ভরে
নয়ন দুটি ঘুমে জড়াতে নিশি রাতে
কে গান শুনাতো।।

তোমারি পথে ফুল ছড়ায়ে
কাঁটাগুলি কে দিতো সরায়ে।
হৃদয় ভরা মাধুরী নিয়ে
সাথে থেকে কে আশা জাগাতো।।

তোমারি নামে দিনেরও শেষে
দীপ জ্বালাতো কে ভালোবেসে
ছিল জীবনে হাসি হয়ে কে
ব্যাথা হয়ে কে ব্যাথা রাঙ্গাতো।।

Transliteration in English

mane kar jadi sab chere hay
chale jete hay kakhno amay
mane rabe ki rajni bhare
nayan duti ghume jarate nishi rate
ke gan shunato।।
tomari pathe phul charaye
kataguli ke dito saraye।
hriday bhara madhuri niye
sathe theke ke asha jagato।।
tomari name dinerao sheshe
dip jbalato ke bhalobese
chil jibne hasi haye ke
bjatha haye ke bjatha ranggato।।